অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে সরিষার আবাদ ছাড়িয়েছে লক্ষ্যমাত্রা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই জানুয়ারী ২০২৩ রাত ০৯:০৮

remove_red_eye

৪০২

মো. রুহুল আমিন, লালমোহন: বিস্তীর্ণ মাঠজুড়ে যতদূর চোখ যায় কেবলই দেখা মিলে হলুদের সমারোহ। যেন হলুদের চাঁদরে ডেকে রয়েছে মাঠের পর মাঠ। এমন চিত্র ভোলার লালমোহনের সরিষা ক্ষেতের।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, লালমোহনে সরিষার আবাদের লক্ষ্যমাত্রা ছিল কেবল ৬শত হেক্টর জমি। তবে এবছর সেই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উপজেলায় সরিষার আবাদ হয়েছে ১৫শত ৫৭ হেক্টর জমিতে। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় তিনগুণ বেশি।
উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের জাহাজমারা গ্রামের সরিষা চাষী মো. মোস্তফা ও প্রতাপ সরকার বলেন, বিগত বছরের তুলনায় এবছর সরিষা চাষে খরচ একটু বেশি হয়েছে। আর কয়েকদিন পরেই আমরা জমির সরিষা কাটা শুরু করবো। তবে এ বছর ফলন ভালো হলে এবং বাজারের ন্যায্যমূল্য পেলে আশা করছি গত বছরের চেয়েও অধিক লাভবান হতে পারবো।
এব্যাপারে লালমোহন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান উল্যাহ জানান, এবছর উপজেলায় সরিষা আবাদের যে লক্ষ্যমাত্র ছিল, তা ছাড়িয়ে প্রায় তিনগুণ বেশি জমিতে সরিষা আবাদ হয়েছে। আশা করছি আবহাওয়া ঠিক থাকলে এবছর সরিষার বাম্পার ফলন হবে, কৃষকরা পাবেন তাদের ফলনের ন্যায্য মূল। যার মাধ্যমে দেশে সরিষার বিদেশী আমদানী কমবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...