অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

সিলেট বিভাগের সকল সমস্যা দূর করা হবে : পরিবেশমন্ত্রী 

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৩৯৬

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সিলেট বিভাগের রেলপথ, সড়ক পথ ও আকাশ পথের উন্নয়ন কার্যক্রম সমানভাবে বাস্তবায়ন করা হচ্ছে এবং সকল সমস্যা দূর করা হবে। 
তিনি বলেন, বর্তমানে কিছু সমস্যা  থাকলেও অতিদ্রুত সকল সমস্যার সমাধান করা হবে। এই বিভাগে কোনো সমস্যাই সমস্যা থাকবে না। সিলেটবাসীর উন্নয়নের স্বার্থে সকলে মিলে একযোগে কাজ করা হচ্ছে। 
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারে সিলেট বিভাগের পাঁচজন মন্ত্রী রয়েছেন, যা ইতঃপূর্বে হয়নি। সকল মন্ত্রী সিলেট বিভাগের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। 
শাহাব উদ্দিন আজ সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে একথা বলেন। 
পরিবেশমন্ত্রী সিলেট বিভাগে চলমান কিছু উন্নয়ন কর্মকান্ডের উল্লেখ করে বলেন, মৌলভীবাজারের লাঠিটিলায় সাফারি পার্ক নির্মাণ করা হচ্ছে। মাধবকুন্ডে জলপ্রপাতে কেবল কার স্থাপন করার প্রক্রিয়া এগিয়ে চলছে। হাওর বাওর জলাভূমির সিলেট বিভাগের হাওর ও জলাশয় খননকার্য বাস্তবায়ন করা হচ্ছে। 
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সকল জেলা, উপজেলা, ইউনিয়ন, গ্রাম, পরিবার সকলক্ষেত্রে  উন্নয়ন হয়েছে। 
সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সভাপতি ডক্টর আহমেদ আল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এবং হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজী এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর কাজী খলিকুজ্জামান আহমদ।

সুত্র বাসস

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

আরও...