বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:৪৪
৩৩১
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ ও জাপানের মধ্যকার বিদ্যমান ‘সমন্বিত অংশীদারিত্ব’কে ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত করার এক অপূর্ব সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, ‘এখন আমাদের মধ্যেকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো নিবিড় ও সুদৃঢ় করে একটি ‘কৌশলগত অংশীদারিত্ব’ গড়ে তোলার এটাই আদর্শ সময়।’
পররাষ্ট্রমন্ত্রী আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ আয়োজিত ‘জাপানোলোজি ইন নিউ এরা’র ওপর দ্বিতীয় আন্তর্জাতিক হাইব্রিড সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে ২০১৪ সালে বাংলাদেশ-জাপান সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে ‘সমন্বিত অংশীদারিত্বে’ উন্নিত করেন। বাংলাদেশ প্রধানমন্ত্রী চলতি বছরের এপ্রিল মাসে জাপান সফরে যেতে পারেন।
মোমেন আরো বলেন, বাংলাদেশে কাজ করতে আসা জাপানী কোম্পানী বাড়ছে। জাপানেও বাংলাদেশীদের সুযোগ-সুবিধা বাড়ছে। আর এ দুটিই শিক্ষার্থী ও তরুণদের জাপানী ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধকে ভালভাবে জানতে সবচেয়ে বেশি অবদান রাখছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগ এই দক্ষতা ও জ্ঞান অর্জনে একটি অত্যন্ত মূল্যবান প্লাটফরম দিতে সহায়কের ভূমিকা পালন করছে।
এ সময় ড. মোমেন জাপানি ভাষা, শিল্প, সংস্কৃতি ও জাপানের সুদীর্ঘ ও বর্ণাঢ্য ঐতিহ্যকে তুলে ধরতে এখানে একটি অফিস খুলতে জাপান ফাউন্ডেশনের প্রতি আহ্বান জানান।
এ সময় মোমেন বাংলাদেশের শিল্প, সংস্কৃতি ও বর্ণাঢ্য ঐতিহ্য জাপানের কাছে তুলে ধরতে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, সরকারি -বেসরকারি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরিও বক্তব্য রাখেন।
সুত্র বাসস
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক