অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৫শে আশ্বিন ১৪৩৩

প্লট জালিয়াতির দায়ে আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে ডিসেম্বর ২০২২ রাত ০৯:৩২

remove_red_eye

৩৬২

হোটেল সারিনা নির্মাণের সময় প্লট জালিয়াতি ও পরিকল্পনা অমান্য করার অভিযোগে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে আজ দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি মামলা করেছে।
দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন জানান, দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১- এর উপ-পরিচালক সেলিনা আক্তার বাদী হয়ে আজ মামলাটি করেন।
পাঁচ জনের বিরুদ্ধে ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১ এবং ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়।
আসামিরা হলেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, তার স্ত্রী তাহেরা খসরু আলম, শ্যালিকা সাবেরা সরওয়ার নীনা, তার স্বামী গোলাম সরওয়ার ও রাজউকের ভবন পরিদর্শক আওরঙ্গজেব নান্নু।
দুদক সচিব বলেন, ‘আসামিরা পরস্পর যোগসাজশে রাজউকের পরিকল্পনা অমান্য করে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানীর ১৭ নম্বর রোডে ২৭ নম্বর প্লটে ২২ তলা ভবন নির্মাণ করে এবং অধিকাংশ ফ্লোর দখল করে নেয়। তারা পাশের ২৫ নম্বর প্লটে ১৫ তলার পরিবর্তে ২১ তলা হোটেল সারিনা নির্মাণ করেছেন।’
মামলার নথি থেকে জানা যায়, আরো দু’জন মালিক সাবেরা সরওয়ার নীনা ও তার স্বামী গোলাম সারওয়ার থাকা সত্ত্বেও আমির খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রী পাঁচ তারকা হোটেলের মালিকানার তথ্য গোপন করেছেন।

সুত্র বাসস

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

আইনপ্রণেতাদের মৈত্রী বিনিময় ফোরামে যোগ দিতে চীন সফরে যাচ্ছেন যুবদল সাধারণ সম্পাদক নয়ন এমপি

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় বিপাকে ক্রেতা-বিক্রেতা বাড়ছে বৈদ্যুতিক চুলার ব্যবহার

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলায় অতিরিক্ত দামে এলপিজি বিক্রি ৪ ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

ভোলার তরুণ উদ্যোক্তা খোঁজার বিশেষ কর্মসূচি উদ্যোগ শুরু

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

সাংস্কৃতিক প্রতিযোগিতায় জেলা পর্যায়ে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা সাফল্যের শীর্ষে

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

তজুমদ্দিনে স্পীকার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় প্রধান শিক্ষক সাহিদা আক্তারকে সংবর্ধনা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় বিশ্ব দৃষ্টি দিবসে র‍্যালী ও আলোচনা সভা

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

ভোলায় সিএনজির ধাক্কায় একজন নিহত

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

মেধা তালিকায় দ্বিতীয় হয়েও নিয়োগবঞ্চিত লালমোহনের ফয়জুল আলম

আরও...