বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৫শে ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫৮
৩৩৬
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি বলেছেন, বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে প্রতিবন্ধীতাকে জয় করে আমাদের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে।
তিনি বলেন, প্রতিবন্ধী বিদ্যালয়ে সরকারি সুবিধা বাড়ানো হচ্ছে। সরকারের পাশাপাশি বেসরকারিভাবে প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন করায় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ বেড়েছে।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সুইড বাংলাদেশের প্রতিবন্ধী ক্রীড়াবিদদের অংশগ্রহণে জাতীয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সুইড বাংলাদেশের সভাপতি ফরিদ আহমেদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
প্রতিমন্ত্রী বলেন, প্রতিবন্ধীতাকে এখন আর অভিশাপ মনে করা হয় না। সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ সুবিধার ফলে প্রতিবন্ধীরা স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য কাজ শুরু করেন। যারা বিভিন্ন সময়ে দেশ পরিচালনা করেছে তারা প্রতিবন্ধীর জন্য কিছু করেননি। বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপের ফলে প্রতিবন্ধীতারা স্বাভাবিক মানুষের মত জীবন যাপন করছেন। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা ক্রীড়া নৈপূন্য প্রদর্শন করে বৈশ্বিক পরিমন্ডলে দেশের মুখ উজ্জ্বল করেছে।
সুত্র বাসস
ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেলো ২২ হাজার অসহায় মানুষ
লালমোহনের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম পেলেন জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক সম্মাননা
লালমোহন হা-মীমের নবীন শিক্ষার্থীদের বরণ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর
দিল্লিতে ধর্নায় বসে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর
যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষা বাতিল, প্রশ্নফাঁসের ঘটনায় তদন্ত কমিটি
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
অনলাইনে পার্টটাইম চাকরির প্রলোভনে ব্যবসায়ীর ২৪ লাখ টাকা আত্মসাৎ
খড়ের গাদায় মিললো দুটি দেশীয় বন্দুক
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত