বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৪:৪৩
৩২৫
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুুদ চৌধুরী বলেছেন, দেশের সার্বিক মুক্তি ও অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সাথে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় কাঙ্খিত লক্ষে এগিয়ে নিতে দেশ বিরোধীদের নির্মূল করতে হবে।
আজ মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
নৌপরিবহন প্রতিমন্ত্রী এ সময় আরও বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। বিজয়ের ৫১ বছরে এসেও স্বাধীনতা বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত।
এ সময় সভাপতির বক্তব্যে রোকেয়া বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ বলেন, মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক অনন্য গৌরবোজ্জ্বল দিন। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পনের মধ্য দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এবং ৩০ লাখ শহীদের আত্মদানের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ। একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ড. আপেল মাহমুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু ছালেহ মোহাম্মদ ওয়াদুদুর রহমান, মহান বিজয় দিবস-২০২২ পালন কমিটির আহবায়ক অধ্যাপক কমলেশ চন্দ্র রায়, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শফিকুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম, সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসাইন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম। এর আগে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপনে সকাল ৯টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদ।
সুত্র বাসস
ভোলায় বাপ্তা মিনি ফুটবল টুর্নামেন্টে মেহের আলী হাওলাদার বাড়ি চ্যাম্পিয়ন
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত