অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

সরকারি স্কুলে ভর্তির লটারি অনুষ্ঠিত: ফল জানবেন যেভাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৬:৩২

remove_red_eye

৪৮৬

সরকারি স্কুলে ২০২৩ শিক্ষাবর্ষে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ৫৪০টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি হয়। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিজিটাল লটারির মাধ্যমে ফল প্রকাশ করেন।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে ২ হাজার ৮৫২টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি হবে।

বিকেল ৫টা থেকে ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে ভর্তি সংক্রান্ত লটারির ফল পাওয়া যাবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের চাহিদা মোতাবেক দেশব্যাপী সরকারি ও বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির অনলাইনভিত্তিক লটারির মাধ্যমে ফল প্রকাশের জন্য একটি ডায়নামিক সফটওয়্যার ডেভেলপমেন্ট করা হয়। এর মাধ্যমে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুসরণ করে স্বচ্ছ ও নির্ভুল প্রক্রিয়ায় ভর্তির জন্য ছাত্রছাত্রী নির্বাচন করা হয়েছে।

এ কার্যক্রমে শিক্ষাপ্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক ছাত্রছাত্রী নির্বাচন করা হয়েছে। এ প্রক্রিয়ায় মোট ৩ হাজার ৩৯২টি প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। এর মধ্যে ৫৪০টি সরকারি ও ২ হাজার ৮৫২টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। এ প্রক্রিয়ায় এবার মোট ১ লাখ ১২ হাজার ৬৪৪টি আবেদন গৃহীত হয়েছে।

লটারির ফল জানবেন যেভাবে
ডিজিটাল পদ্ধতিতে দুটি মাধ্যমে ভর্তি সংক্রান্ত ফল পাওয়া যাবে। এগুলো হলো—টেলিটক মোবাইল  নাম্বার থেকে এসএমএস করে ফল জানা যাবে। GSA RESULT USER ID লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। উদাহরণ GSA RESULT DFSRESGSJD লিখে যেকোনো টেলিটক মোবাইল থেকে পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে। এছাড়া https://gsa.teletalk.com.bd ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...