বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৬ রাত ০৮:১০
১৪
মোঃ আব্দুর রহমান হেলাল : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে ইসলামিক ফাউন্ডেশন। দিবসটির ঐতিহাসিক গুরুত্ব স্মরণ করার পাশাপাশি জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
ইসলামিক ফাউন্ডেশন ভোলার উপপরিচালক এম. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক মিশন, কালুপুর, ভোলার সিনিয়র মেডিকেল অফিসার ও মিশন প্রধান ডা. হুমায়ুন কবীর, জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি এটিএম রুহুল আমিন এবং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ভোলা জেলার ফিল্ড অফিসার মোঃ মাসুম বিল্লাহ।

এ সময় সদর উপজেলায় কর্মরত ফিল্ড সুপারভাইজার মোঃ মনিরুল ইসলাম ও মোঃ মাইনুদ্দিনসহ ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় ও ইসলামিক মিশনের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম ও খতিববৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। জাতীয় জীবনে ঐক্য ও সংহতির গুরুত্ব অনুধাবন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার ক্ষেত্রে এ দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। একটি উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে দল-মত নির্বিশেষে মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে হবে।
তাঁরা আরও বলেন, সমাজে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের বিকাশ, মানবিক দায়িত্ববোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকের দায়িত্ব রয়েছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশন ভোলার মাস্টার ট্রেইনার মোঃ রিয়াজ উদ্দিন।
চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর
আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস
দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি
মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ
লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান
কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী
সার্বভৌমত্ব র্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত