অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ৭ই নভেম্বর ২০২৬ | ২৩শে কার্তিক ১৪৩৩


আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলার পর্দা নামল, সক্রিয় অংশগ্রহণে জিজেইউএস


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২৬ রাত ০৯:০৭

remove_red_eye

১৩

বাংলার কণ্ঠ প্রতিবেদক : রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শেষ হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৃষিপ্রযুক্তি মেলা ‘১৪তম অ্যাগ্রোটেক বাংলাদেশ-২০২৬’। আধুনিক কৃষিপ্রযুক্তি, পরিবেশবান্ধব উদ্ভাবন ও টেকসই কৃষি উন্নয়নের নানা সম্ভাবনা তুলে ধরতে আয়োজিত এ মেলায় ১২টি দেশের প্রায় ২৫০টি প্রতিষ্ঠান অংশ নেয়। মেলায় মোট ৫৩টি স্টলে বিভিন্ন প্রযুক্তি, পণ্য ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শিত হয়। এতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টায় মেলার সমাপনী হয়। এর আগে বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মেলার উদ্বোধন করেন। মেলায় জিজেইউএসের স্টল পরিদর্শন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। এ সময় তাঁকে সংস্থার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কে অবহিত করা হয়। 
মেলায় আগত দর্শনার্থীদের কাছে জিজেইউএসের এগ্রো মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিটের কার্যক্রম, কৃষি ও কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়নে গৃহীত উদ্যোগ এবং সংস্থার সামগ্রিক উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন জিজেইউএসের উপপরিচালক ডা. অরুণ কুমার সিংহ। পাশাপাশি জিজেইউএস এন্টারপ্রাইজ এবং সংস্থার সহযোগী প্রতিষ্ঠান সহযাত্রী ট্যুরিজম সার্ভিস ‘দ্য সেইল’-এর বিভিন্ন কার্যক্রম ও উদ্যোগ সম্পর্কেও দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়। এ সময় কৃষি ও কৃষি বিষয়ক বিভিন্ন তথ্য এবং কার্যক্রম তুলে ধরেন মো. মুরাদ হোসেন চৌধুরী। মৎস্য বিষয়ক প্রকল্প ও এর আওতায় পরিচালিত কার্যক্রম সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করেন মাহফুজর রহমান রাহাত।
অন্যদিকে, জিজেইউএসের পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী ‘গ্রীণ ব্রিকস’-এর বৈশিষ্ট্য, ব্যবহার ও পরিবেশগত গুরুত্ব তুলে ধরেন সংস্থার প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ। পরিবেশের ওপর নির্মাণসামগ্রীর প্রভাব কমাতে এ ধরনের বিকল্প উপকরণের সম্ভাবনা সম্পর্কেও দর্শনার্থীদের ধারণা দেওয়া হয়। মেলায় জিজেইউএসের অংশগ্রহণের মধ্য দিয়ে কৃষি, মৎস্য, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন, পর্যটন ও পরিবেশবান্ধব নির্মাণ খাতে সংস্থাটির বহুমুখী কার্যক্রম ও উদ্ভাবনী উদ্যোগ বৃহত্তর পরিসরে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি প্রতিষ্ঠান, উদ্যোক্তা ও দর্শনার্থীদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় এবং নতুন যোগাযোগ তৈরির ক্ষেত্রও তৈরি হয়েছে।





চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা ও দেশাত্মবোধক গানের আসর

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

দৌলতখানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

মনপুরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

১৬ বছর ধরে ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

লালমোহনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

ভোলায় ৭ নভেম্বর উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ আয়োজন

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

দৌলতখান বাজারকে দখল মুক্ত করতে প্রশাসনের অভিযান

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

সার্বভৌমত্ব র‌্যালিতে পায়ে হেঁটে নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউতে প্রধানমন্ত্রী

আরও...