অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় "সাংগঠনিক আচরণ ও নীতিমালা শীর্ষক প্রশিক্ষণ" কর্মশালা অনুষ্ঠিত 

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে নভেম্বর ২০২২ সকাল ১১:০৭

remove_red_eye

৩৮২

এম শরীফ আহমেদ।। 
ভোলায় "সাংগঠনিক আচরণ ও নীতিমালা শীর্ষক প্রশিক্ষণ" কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৬নভেম্বর) ভোলা সরকারি কলেজের একটি ডিজিটাল সেমিনার রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রথমআলো বন্ধুসভা ভোলা এর আয়োজনে সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এ কর্মশালা।
 
 এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন-প্রথমআলো ভোলা বন্ধুসভার উপদেষ্টা ও ভোলা সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ এরশাদ। 
 
কর্মশালায় বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভোলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সংগঠকরা অংশগ্রহণ করেন।কোনো ফি ছাড়াই এখানে তারা প্রশিক্ষণটি নিয়েছেন।
 
"সাংগঠনিক আচরণ ও নীতিমালা শীর্ষক প্রশিক্ষণ" কর্মশালায় সাংগঠনিক আচরণগুলো যেমন হওয়া দরকার সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশ্বাস অর্জন করা, নিজের ভিতর দায়িত্ববোধ জাগ্রত করা,সম্মান অর্জন করা এবং অন্যকে সম্মান করা,নিজের যোগাযোগ দক্ষতা বাড়ানো, অন্যের সমস্যা উপলব্ধি করা, অন্যের উপর মাত্রাতিরিক্ত কাজ না চাপানো, ইতিবাচক ও হাসিখুশি থাকা এবং অফিস পলিটিক্স ও বদনাম করা থেকে বিরত থাকাসহ মোট ১৫টি বিষয় নিয়ে আলোচনা করা হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন, প্রথমআলো ভোলা বন্ধুসভার প্রধান উপদেষ্টা ও প্রথমআলো ভোলা প্রতিনিধি নেয়ামত উল্যাহ,প্রথমআলো ভোলা বন্ধুসভার সভাপতি নাজমুস শাকিব চৌধুরী,প্রথমআলো বন্ধুসভার
সহ-সভাপতি, তরুন উদ্যোক্তা ও সংগঠক এম শরীফ আহমেদ, স্বপ্নীল সেবা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাজিদুল ইসলাম রাব্বি,প্রথমআলো ভোলা বন্ধুসভার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (মুন্না), সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন,পাঠচক্র সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম,গুড ড্রীম বাংলাদেশ এর যুগ্ম-সাধারণ সম্পাদক সিয়াম ভূইয়া ও রাব্বি তালুকদার প্রমূখ। 

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...