লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে নভেম্বর ২০২২ রাত ০৯:৪৬
৩৭৮
লালমোহন প্রতিনিধি: ভোলার লালমোহনে সিঁধ কেটে দুইটি বসত ঘরে চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের তালতলা এলাকার মরহুম হাজী শামছুল হক মাষ্টার বাড়ির আব্দুল হক মিয়া ও তার ছেলে জুয়েলের ঘরে এ চুরির ঘটনা ঘটে।
আব্দুল হক মিয়া জানান, বুধবার দিনের বেলায় আমাদের বাগানের সুপারী চুরি করে একই এলাকার সজীব। এঘটনা জানাতে সজিবের মা শারমিনকে ডাকলে তিনি আমাদের ওপর ক্ষিপ্ত হন। একপর্যায়ে আমাদের ওপর হামলা চালায় তারা। এ হামলায় আহত হয়ে আমিসহ আমার পরিবারের লোকজন লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হই।
তিনি আরো বলেন, সকাল বেলা আমার পূত্রবধূ ফোন করে জানান তাদের ও আমাদের ঘরে সিঁধ কেটে চুরি করা হয়েছে। পরে আমার আত্মীয়রা স্থানীয় চৌকিদারকে সঙ্গে নিয়ে গিয়ে দেখতে পায় ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা, কম্বল, কাপড়, জমির দলিল পত্র ও ফ্রিজে থাকা মাছ-মাংশ নিয়ে যায় চোর চক্র। এছাড়া ঘরে থাকা অন্যান্য মালামাল ভাঙচুর ও তছনছ করে রেখে যায় চোরের দল।
এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন জানান, এ সংক্রান্ত ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন
ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত