অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

লালমোহনে প্রতারক আটক পিতলের মূর্তি ডলার জব্দ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২২ রাত ০৯:৩৩

remove_red_eye

৩৩৩

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মো. সিরাজ (৫৫) নামের এক প্রতারককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বুধবার দুপুরে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আসুলী এলাকা থেকে তাকে স্থানীয়রা  আটক করে। আটককৃত সিরাজ ফরিদপুর জেলার ভাঙা থানার বালিয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাসিন্দা ধলা মিয়ার ছেলে।
এসময় সিরাজের কাছ থেকে পিতলের মূর্তি, ডলার ও বিভিন্ন রঙের পাথর জব্দ করে পুলিশ। এ ঘটনায় সিরাজসহ কয়েকজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছেন সবুজ নামের এক ভূক্তভোগী।
সবুজ জানান, স্বর্ণের মূর্তি দেয়ার কথা বলে আমার কাছ থেকে ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় সিরাজ। বুধবার আমাকে স্বর্ণের কথা বলে পিতলের মূর্তি দেয় সে। তার এমন কাÐে সন্দেহ হলে স্থানীয়দের সঙ্গে আলাপ করলে বুঝতে পারি সিরাজ একজন প্রতারক। এরপর সিরাজকে আটকে রেখে থানায় খবর দিলে পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়।
এব্যাপারে লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিরাজ দীর্ঘদিন ধরে এ প্রতারণা করছে বলে স্বীকার করেছে। সে মানুষকে স্বর্ণের মূর্তির লোভ দেখিয়ে অর্থ হাতিয়ে নিয়ে দিতেন পিতলের মূর্তি। তাকে বৃহস্পতিবার সকালে আদালতে প্রেরণ করা হবে। আর সিরাজের সঙ্গে জড়িতদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...