অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩


ভোলায় স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের  নিউট্রিশন বিষয়ক কর্মশালা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৩শে নভেম্বর ২০২২ রাত ০৯:২৭

remove_red_eye

৪০৮



বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের নিউট্রিশন বিষয়ক শিক্ষকদের একদিনের কর্মশালা শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় শেখ রাসেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে । বরিশাল বিভাগ ইউনিসেফের আয়োজিত এক দিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন, ভোলা সিভিল সার্জন ডা শফিকুল ইসলাম , জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ দাস ও ইউনিসেফ বরিশাল অফিসার রমা সাহা ও নিউট্রেশন কনসালটেন্ট মিসেস নাজনীন এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,  চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন শাহীন, মনপুরা উপজেলা শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক  নূরুন নাহার, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং অফিসার মোঃ মাইন উদ্দিন ও সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ।  সমগ্র বিষয় উপস্থাপন করেন জেলা শিক্ষা অফিসের রিসোর্স অফিসার নূরে আলম সিদ্দিকী।প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।  বিশেষ করে মেয়েদেরকে অর্থাৎ তাদেরকে সুন্দর ভাবে বেড়ে উঠা সহ বয়ঃসন্ধির সময় আতষ্ক না হয় সেদিকে খেয়াল রাখতে হবে । তিনি বলেন বর্তমান সরকার মেয়েদের শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান সহ পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করছেন সরকার।  প্রধান অতিথি বরিশাল বিভাগ ইউনিসেফের কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানান । এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং ভবিষ্যতেও শিক্ষক দের  কর্মশালা অব্যাহত রাখতে অনুরোধ করেন। বিশেষ অতিথি ভোলা সিভিল সার্জন ডা: শফিকুল ইসলাম বলেন বয়ঃসন্ধির সময় আতষ্ক হয়ে পড়ে মেয়েরা, আতঙ্কিত না হয়ে মেয়েরা মায়ের সাথে শেয়ার করার জন্য আহ্বান জানান । তিনি বলেন, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান সম্পর্কে গুরুত্ব দিতে হবে। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্ব দিয়ে বলেন, মেয়েদের বাল্য বিবাহ না দেয়ার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য এই কর্মশালায় চরফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলার অর্ধ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।





ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ  তিন জন গ্রেপ্তার, থানায় মামলা

বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিন জন গ্রেপ্তার, থানায় মামলা

ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আরও...