অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

বিএনপি নেতা দুলুর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২২ বিকাল ০৫:২৫

remove_red_eye

৩৫৮

বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে দুর্নীতি মামলা বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিভাগ। 
একইসঙ্গে বিচারিক আদালতকে এক বছরের মধ্যে মামলাটি নিষ্পত্তির নির্দেশ দিয়েছে আদালত।
বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন।
এ আদেশের ফলে তার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি মামলা বিচারিক আদালতে চলবে বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান।
আদালতে দুলুর পক্ষে ছিলেন আইনজীবী আব্দুর রেজাক খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি  জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। আর দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।
মামলার বিবরণ থেকে জানা যায়, ১ কোটি ৬১ লাখ ৮ হাজার ৩৭৩ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপ-পরিচালক সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের মো. কামরুল আহসান ২০০৯ সালের ২১ জানুয়ারি লালমনিরহাটে এ মামলা করেন। একই বছরের ২৯ সেপ্টেম্বর এ মামলায় চার্জশিট দেয়া হয়। পরে মামলা বাতিল চেয়ে হাইকোর্ট বিভাগে আবেদন করেন দুলু। ওই আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট ২০১০ সালের ২৫ আগস্ট রুল জারি করে মামলার ওপর স্থগিতাদেশ দেয়। সেই থেকে মামলার বিচার কার্যক্রম স্থগিত ছিল।

সুত্র বাসস

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...