অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

অপহরণের ৮দিন পরও লালমোহনের স্কুল ছাত্রী উদ্ধার হয়নি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৩রা নভেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৮

remove_red_eye

৩৮৯

লালমোহন প্রতিনিধি: অপহরণের ৮দিন পরও ভোলার লালমোহনের অস্টম শ্রেণি পড়–য়া স্কুল ছাত্রী উদ্ধার হয়নি। এ ঘটনায় থানায় মামলা করেও কোন প্রতিকার না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ছাত্রীর মা। এদিকে স্কুল ছাত্রী অপহরণের মামলা করায় মামলার বাদী ছাত্রীর মা আমেনা বেগমকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে আসামীরা।
জানা যায়, লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের প্রবাসী মোঃ হারুন এর একমাত্র মেয়ে হরিগঞ্জ দ্বীপশিখা মাধ্যমিক বিদ্যালয়ে অস্টম শ্রেণিতে পড়ে। বাড়ি থেকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে চরভূতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোঃ ফজলুর ছেলে রাসেল (২১) তাকে বিভিন্নভাবে উত্যক্ত করে আসছিল। এ ঘটনা রাসেলের অভিভাবককে জানালে তাদের মানসম্মান ক্ষুন্ন হয়েছে বলে ছাত্রীর পরিবারের উপর ক্ষিপ্ত হয় রাসেলের পরিবার। এসব ঘটনায় দীর্ঘদিন স্কুলে আসা যাওয়া বন্ধ হয়ে যায় ছাত্রীর। এক পর্যায়ে গত ২৯ অক্টোবর সকালে ওই ছাত্রী স্কুলের দিকে রওয়ানা হলে তাকে রাসেলের নেতৃত্বে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার মা। পরে তাকে খোঁজাখুঁজি করে না পেয়ে ৩১ অক্টোবর থানায় মামলা করেন। মামলার বাদী আমেনা বেগম জানান, থানায় মামলা করার ৮দিন অতিবাহিত হলেও পুলিশ মেয়েকে উদ্ধার করতে পারেনি। মেয়েকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। স্কুল ছাত্রীকে উদ্ধার করার জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে। আশা করি আজ-কালের মধ্যেই উদ্ধার হয়ে যাবে। যারা এ ঘটনার সাথে জড়িত, তাদেরও আটক করা হবে।

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় মৎস্যজীবী দলের ৩৯ সদস্যের কমিটি অনুমোদন

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

ভোলায় এখন টিভির সাংবাদিকের বাসায় দুধর্ষ চুরি

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আরও...