অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

ওয়ান স্টপ সার্ভিস শিল্প স্থাপনে ভূমি ব্যবস্থাপনা সম্পর্কিত জটিলতা দূর করবে : ভূমিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৩৬১

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, ওয়ান স্টপ সার্ভিস শিল্প স্থাপনে ভূমি ব্যবস্থাপনার জটিলতাসহ বিভিন্ন বাঁধা দূর করবে ও মৌলিক শিল্প স্থাপনের পথকে সুগম করবে।
তিনি আজ রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনলাইন ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে নতুন পাঁচটি সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমান, সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ওয়ান স্টপ সার্ভিস সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের শিল্পোন্নয়ন সম্পর্কিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে গতিশীলতা অর্জন করেছে।
তিনি বলেন,  চট্টগ্রাম, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার আওতাভুক্ত বিদ্যমান সকল গুরুত্বপূর্ণ শিল্প প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠান এবং কোম্পানি থেকে কোম্পানির নামে নামজারি ৭ দিনে সম্পন্ন করার ব্যবস্থা করা হয়েছে। ফাস্ট ট্র্যাকের মাধ্যমে এই সেবা পাওয়া যাবে। এই ব্যবস্থা প্রয়োজনে আরও সম্প্রসারণ করা হবে।
ব্যবসা পরিচালনা ব্যয় অনেক কমে আসছে উল্লেখ করে তিনি বলেন, একই ঠিকানায় সকল বিনিয়োগ সহায়ক সেবা থাকায় ওয়ান স্টপ সার্ভিস দেশে বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে মৌলিক পরিবর্তন নিয়ে এসেছে।
মন্ত্রী বলেন, এছাড়াও দুর্নীতির সুযোগ কমে যাওয়ায় বিনিয়োগে উৎসাহ বেড়েছে। ভূমিসেবা কার্যক্রম আরও সহজ ও বিনিয়োগবান্ধব করা হচ্ছে ।
তিনি আরো বলেন, ‘বিনিয়োগ সেবা যত বেশি উন্নত হবে, তত বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট দেশে আসবে। কোনও দেশ প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ ছাড়া উন্নত করতে পারে না। তাই আমাদের সম্মিলিতভাবে বিনিয়োগ সেবা দিতে হবে।’

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...