অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনে যুবককে জিম্মি করে অপ্রাপ্তবয়স্ক মেয়ের সাথে বিয়ে

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ রাত ১০:০৯

remove_red_eye

৩৭০

লালমোহন  প্রতিনিধি : মেয়ে দেখাতে নিয়ে যুবক ও তার পরিবারকে আটক করে জোরপূর্বক অপ্রাপ্ত বয়স্ক মেয়ের সাথে বিয়ে দেওয়ার অভিযোগে মেয়ের বাবা ও কাজীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ডাক্তার বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় মেয়ের বাবা রফিক ডাক্তারের জিম্মিদশা থেকে যুবক রাসেল ও তার স্বজনদের উদ্ধার করে পুলিশ। আটক মেয়ের বাবা রফিক ডাক্তার (রফিকুল ইসলাম) ও কাজী মিজানুর রহমানকে রোববার সকালেই আদালতে প্রেরণ করা হয়েছে। তবে আদালত উভয়কে জামিন দেন।

মেয়ের বাবা রফিক ডাক্তারের অভিযোগ, এ পর্যন্ত ৬ বার ছেলের পক্ষ মেয়ে দেখতে বাড়ি এসেছে। সর্বশেষ ফাইনাল করে শনিবার ছেলের মা, ভাই, ভাবিসহ ৯ জন আসে। বিয়ের জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়। বাড়িতে সবাইকে ধুমধামে খাওয়ারও ব্যবস্থা করা হয়। কিন্তু শেষে ছেলে বিয়ে করবে না বলে জানায়। এতে মেয়ের ভবিষ্যৎ ও বাড়ির মানসম্মান নস্ট হওয়ায় ছেলেকে বিয়ের জন্য রাখা হয়।
জানা গেছে , লালমোহন চরভূতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মহেরুল্লাহ মুন্সিবাড়ির হাবীব মাস্টারের ছেলে রাসেল এর বিয়ের জন্য তার স্বজনরা পাত্রী খুজতে থাকে। রাসেল ও তার পরিবার ঢাকার মিরপুরে বসবাস করে। লালমোহন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রফিক ডাক্তারের মেয়েকে রাসেলের স্বজনরা কয়েকবার দেখার পর রাসেল নিজে দেখার জন্য শনিবার বিকেলে রাসেল ও তার স্বজনরা ঢাকা থেকে এসে ওই বাড়িতে যায়।
রাসেল দাবী করে, মেয়ে দেখে জানতে পারে সে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। অপ্রাপ্তবয়স্ক হওয়ায় রাসেল তা প্রত্যাখ্যান করে ফিরে আসতে চায়। কিন্তু মেয়ের বাবা রফিক ডাক্তার রাসেল ও তার স্বজনদের আটকে রেখে বিয়ের জন্য চাপ দেয়। বিয়ে করতে না চাইলে তাকে মারপিট করে জিম্মি করে। ওই ইউনিয়নের কাজী মিজানুর রহমানকে ডেকে নিয়ে তার সহায়তায় রাতেই বিয়ের রেজিস্ট্রিতে জোরপূর্বক স্বাক্ষর নেয় মেয়ের বাবা। এক পর্যায়ে রাত ১২ টা পর্যন্ত বিভিন্নভাবে উদ্ধার হতে ব্যর্থ হওয়ায় শেষ পর্যন্ত থানা পুলিশের সহায়তা চাওয়া হয়। পরে পুলিশ গিয়ে রাসেল ও তার পরিবারকে উদ্ধার করে। আটক করা হয় মেয়ের বাবা ও কাজীকে। এ ঘটনায় রাসেলের ভাবি মোসা. শাহিনা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেছে। মামলা নং ৩০। মামলায় রফিক ডাক্তার, কাজীসহ ১০জনকে বিবাদি করা হয়েছে। আটক মেয়ের বাবা রফিক ডাক্তার (রফিকুল ইসলাম) ও কাজী মিজানুর রহমানকে রোববার সকালেই আদালতে প্রেরণ করা হয়েছে। তবে আদালত উভয়কে জামিন দেন।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...