অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

আগামী প্রজন্মকে নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে হবে : জাকির

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৩৬৭

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করে আগামী প্রজন্মকে দেশের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে হবে। 
আজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের বিদায় ও নবনিযুক্ত সচিব ফরিদ আহাম্মদের বরণ অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষা জাতির ভিত গঠনের প্রধানতম হাতিয়ার। আগামী প্রজন্মের হাতেই গড়ে উঠবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা। এজন্য তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, সরকারি চাকুরিতে বদলি একটি স্বাভাবিক  প্রক্রিয়া। তাই পদায়নের কথা না ভেবে, কর্মস্থলে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে- যাতে করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়। 
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিবুর রহমান, রুহুল আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক নুরুজ্জামান  প্রমুখ বক্তৃতা করেন।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে আমিনুল ইসলাম খানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সিনিয়র সচিব এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহি কর্মকর্তা ফরিদ আহাম্মদকে পদোন্নতি দিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পদায়ন করা হয়।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...