অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ | ১২ই অগ্রহায়ণ ১৪৩৩


ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ন্ডবে লালমোহনে ৩ শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০২২ রাত ১১:৩৭

remove_red_eye

৩৬৩

 


মো. রুহুল আমিন, লালমোহন :ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তান্ডবে ৩ শতাধিক ঘর-বাড়ি পুরোপুরি  বিধ্বস্ত হয়েছে। এছাড়া আংশিক ক্ষতি হয়েছে আরো সাতশত বাড়ি-ঘর। সোমবার রাতে উপজেলার বিভিন্নস্থানে আঘাত হানে ঘূর্ণিঝড় সিত্রাং। এতে করে গাছপালা উপড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বাড়ি-ঘরের। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের তান্ডবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লর্ডহার্ডিঞ্জ, ধলীগৌরনগর, ফরাজগঞ্জ ও রমাগঞ্জ ইউনিয়নে। যেখানে প্রচÐ বাতাসে গাছ উপড়ে পড়ে বিধ্বস্ত হয়েছে ঘর-বাড়ি। জেলায় এসব ক্ষতিগ্রস্তদের তাৎক্ষণিক প্রতিবেদন পাঠানো হয়েছে। এছাড়া দুর্গোতদের জন্য আপাতত ১০ টন চাল বরাদ্দ রয়েছে।
অন্যদিকে, বিদ্যুতের তারের ওপর গাছ উপড়ে পড়ে উপজেলাজুড়ে বন্ধ রয়েছে বিদ্যুৎ সংযোগ। এতে করে চরম দুর্ভোগে রয়েছে লালমোহনের মানুষজন। অনেকের মোবাইল ফোনের চার্জ শেষ হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন। বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যা তীব্র আকাড় ধারণ করেছে লালমোহনে।
এব্যাপারে লালমোহন পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার এ.কে.এম. ফজলুল হক বলেন, ঝড়ের তাÐবে উপজেলার বিভিন্নস্থানে বিদ্যুতের তার ছিড়ে গেছে। যার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সকাল থেকেই আমাদের কর্মীরা বিদ্যুতের লাইন মেরামতের জন্য কাজ করছে। আশা করছি শিগগিরই পৌরসভার  বিদ্যুৎ সংযোগ চালু করা সম্ভব হবে। তবে পৌরসভার বাহিরে বিদ্যুৎ চালু করতে সময় লাগতে পারে। অপর দিকে ঘূর্ণিঝড় সিত্রাঙের প্রভাবে বৃদ্ধি পাওয়া পানির ভয়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে গিয়ে পানিতে ডুবেই মোসা. আয়েশা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ফাতেমাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত গৃহবধূ আয়েশা ওই এলাকার ফরিদ উদ্দিনের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মিয়া বলেন, আয়েশার ঘরের চারদিকে পানি উঠলে সে নিরাপদ আশ্রয়ের জন্য পাশে থাকা দাদার বাড়ি উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। তবে রাস্তাও পানিতে ডুবে থাকায় পথ হারিয়ে পাশের একটি পুকুরে পড়ে যায় আয়েশা।
লালমোহন থানার এসআই শক্তিপদ মৃধা জানান, রাতে পানির কারণে রাস্তা হারিয়ে ওই মহিলা পুকুরে পড়ে যায়। মঙ্গলবার সকালে পুকুরে তার জুতা ভাসতে দেখে মা রাবেয়া বেগম। পরে তিনি চিৎকার দিলে স্থানীয়রা এসে আয়েশার মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, মঙ্গলবার সকালে উপজেলার বদরপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বগিরচর এলাকার তেঁতুলিয়া নদীর বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করে পুলিশ।
এব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া উদ্ধার করা অজ্ঞাত লাশের ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।







চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার

আরও...