বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:২৩
৩৫৫
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, জনপ্রতিনিধিদের জনগণকে সঙ্গে নিয়ে সৃজনশীল সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে৷
তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউটে কুমিল্লা সিটি করপোরেশনের কাউন্সিলরদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, জনপ্রতিনিধিরা হলেন সমাজের পথ প্রদর্শক৷ শুধু ভৌত অবকাঠামো উন্নয়নে নয়, সামাজিক উন্নয়নেও জনপ্রতিনিধিদের অবদান রাখতে হবে৷
পরিকল্পিতভাবে উন্নয়ন কর্মকান্ড পরিচালনার প্রতি গুরুত্বারোপ করে কুমিল্লা শহরকে আদর্শ শহর হিসেবে গড়ে তোলার জন্য কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র ও কমিশনারদের প্রতি আহ্বান জানান তিনি৷
বর্তমান ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে উরেøখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সরকার ডেঙ্গু মোকাবেলার জন্য কাজ করছে৷ এবছর অন্য সময়ের তুলনায় থেমে থেমে বৃষ্টি হয়েছে৷ মূলত আবহাওয়া পরিবর্তনের জন্যই এবছর এসময়ে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে৷
তিনি আরো বলেন, বর্তমানে ডেঙ্গুর অবস্থা বেদনাদায়ক কিন্তু সিঙ্গাপুর, মালায়শিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও ফিলিপাইনসহ অনেক দেশের তুলনায় এখনো অনেক ভালো৷
ইতিমধ্যে মেয়রগণকে চিরুনি অভিযানসহ আরো নিবিড়ভাবে কাজ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
এছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালকসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন ৷
সুত্র বাসস
বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া
ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন
নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে
মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক
ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত
চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি
নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী
ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক