অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

লালমোহনের নিঃস্বার্থবান কর্মী সেলিম খাঁ

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২১শে অক্টোবর ২০২২ রাত ০৯:৪১

remove_red_eye

৩৬১

মো. রুহুল আমিন, লালমোহন থেকে : প্রায় ষাট বছর বয়সী মো. সেলিম খাঁ। আওয়ামীলীগের একজন নিঃস্বার্থবান কর্মী তিনি। দলের প্রতি তার রয়েছে অনন্য এক ভালোবাসা। দলকে ভালোবেসে দলের প্রতীক নৌকা নিজ হাতে তৈরী করেছেন সেলিম খাঁ। তার ওপরে বাঁধাই করে বসিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও। ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের চরটিটিয়া গ্রামের খাঁন বাড়ির মৃত মুনছুর আলীর ছেলে তিনি।
উপজেলার কোথায়ও আওয়ামীলীগের সভা-সমাবেশ ও মিছিলে নিজের হাতে তৈরি করা ছোট্ট নৌকা, তার ওপরে বসানো প্রধানমন্ত্রীর ছবি মাথায় নিয়ে ঘুরতে দেখা যায় আওয়ামীলীগের এই নিবেদিত কর্মী সেলিম খাঁকে। দিনমজুরীতে কৃষি কাজ করে সংসার চালালেও দল থেকে তার কোনো চাওয়া-পাওয়া নেই। সেলিম খাঁ’র ৪ সদস্যের পরিবার। তাকে দেখলে মনে হবে দলের জন্য তিনি যেন একজন নিঃস্বার্থবান ব্যক্তি।
সম্প্রতি উপজেলার বদরপুর ইউনিয়নের হাজিরহাট বাজারে আওয়ামীলীগের একটি অনুষ্ঠানে নৌকা ও প্রধানমন্ত্রীর ছবি মাথায় নিয়ে ঘুরতে দেখা যায় সেলিম খাঁকে। এসময় তার সঙ্গে কথা বললে তিনি জানান, বাপ-দাদা সকলেই বঙ্গবন্ধুর আর্দশের মানুষ ছিল। জন্মের পর যখন বুঝতে শুরু করেছি তখনই আওয়ামীলীগের প্রতি আলাদা একটা টান সৃষ্টি হয় নিজের মধ্যে। ওই টান থেকেই মূলত দলের প্রতীক নৌকা ও বঙ্গবন্ধু কন্যার ছবি মাথায় নিয়ে ঘুরি। এটি আমার আদর্শ।
তিনি আরো বলেন, নিজে দিনমজুরিতে কৃষি কাজ করি। আওয়ামীলীগের সভা-সমাবেশ ছাড়াও অবসর সময়েও গ্রামের বিভিন্ন বাজারে-হাটে এই নৌকা আর বঙ্গবন্ধু কন্যার ছবি মাথায় নিয়ে ঘুরি। এটি করতে আমার থেকে সত্যিই ভালো লাগে। এর জন্য দল থেকে আমার কোনো চাওয়া নেই।
আব্বাস নামের এক আওয়ালীগ কর্মী জানান, তাকে বিভিন্ন সময় দলীয় প্রোগ্রামসহ হাট-বাজারে  দেখি। এতে করে নিজেদের থেকেও ভালো লাগে। সেলিম খাঁ তার এ কর্মের জন্য দল থেকে কখনও সহযোগিতা চাননি। তারপরেও যদি দল থেকে তাকে সহযোগিতা করা হয়, তাহলে সেলিম খাঁ’র মনে আত্মতৃপ্তি মিলবে।

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরও...