চরফ্যাসন প্রতিনিধি
প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০২২ রাত ১১:০৭
৮৫৫
ইব্রাহিম আকতার আকাশ : পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে স্ত্রী কুলসুম আক্তারের সঙ্গে বাগবিতÐা জড়িয়ে পড়েন স্বামী সাইফুল ইসলাম আকতার। বাগবিতÐার একপর্যায়ে স্ত্রীকে বেধড়ক মারধর করেন সাইফুল। সারারাত রক্তাক্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েন স্ত্রী। এরপর বুধবার ১৯ অক্টোবর স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চর কচ্ছপিয়া গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। সেখানকার দায়িত্বরত চিকিৎসক দ্রæত তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে বলেন। এরপর স্বজনরা মুমূর্ষু অবস্থায় কুলসুমকে নিয়ে বরিশাল শেরে-বাংলার উদ্দেশে রওনা দেন। দুপুর ২টার দিকে ভোলার ভেদুরিয়া লঞ্চঘাটে এম্বুলেন্সে কুলসুমের মৃত্যু হয়।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বুধবার রাত ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন।
কুলসুম আক্তার ভোলা চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা সংলগ্ন এলাকা চর মানিকা ইউনিয়ন চর কচ্ছপিয়া গ্রামের সাইফুল ইসলাম আকতারের স্ত্রী ছিলেন। বিবি খাদিজা নামে তাদের আড়াই বছর বয়সী এক কন্যা শিশু রয়েছে।
ঘটনার পর বিকেলে অভিযান চালিয়ে পুলিশ কুলসুমের শশুর কাজল দালালকে গ্রেফতার করেছে। তবে এখন পর্যন্ত ঘাতক স্বামী সাইফুল ইসলাম আকতারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ঘটনায় নিহত কুলসুমের বাবা আব্দুল মজিদ জামাই সাইফুল ইসলাম আকতারকে প্রধান আসামি করে দক্ষিণ আইচা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
দক্ষিণ আইচা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কুলসুমের শশুরকে গ্রেফতার করা হয়েছে। ঘাতক স্বামী সাইফুল ইসলাম আকতারকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে পুলিশ।
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত