অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে ডিসেম্বর ২০২৫ রাত ০৮:০০

remove_red_eye

৩৬০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় কনকনে তীব্র শীতের হাত থেকে গ্রমীণ অসহায় দরিদ্র মানুষকে রক্ষার জন্য কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা” শনিবার সকালে ভোলা জেলা শহরের বাংলাস্কুলের হলরুমে শতাধিক নারী পুরুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 

ভোলা জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর সভাপতি জুন্নু রায়হান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের গায়ে কম্বল তুলে দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মাকসুদুর রহমান, শিক্ষক সারাফাত, সাংবাদিক নেতা হারুন অর রশিদ, সমাজসেবী মোঃ শাহাব উদ্দিন মিয়া প্রমূখ। 

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংনস্থার প্রতিষ্ঠাতা পরিচালকসহ সকলকে ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে জুন্নু রায়হান বলেন, এমন প্রচণ্ড তীব্র শীতে দরিদ্র মানুষদেরকে কম্বল দেওয়ার বিষয়টি অত্যন্ত মানবিক একটি কাজ। বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীতে শিক্ষা স্বাস্থ্য নিয়ে এই সংগঠন কাজ করবে বলে আশা প্রকাশের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে এ ধরণের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। 

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মাকসুদুর রহমান বলেন, সমাজের অসহায় দরিদ্র মানুষের সেবার উদ্দেশ্যে তাদের এই সংগঠন গড়ে তোলা। ইতোমধ্যে তারা সমাজ উন্নয়নের পাশাপাশি অসহায় মুনুষের সেবায় বিভিন্ন কাজ করেছেন। এছাড়াও যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। যুবকদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা দরিদ্র নারীদেরকে বিনা মূল্যে সেলাই প্রশিক্ষণসহ সেলাই মেসিন বতরণের পরিকল্পনা হাতে নিয়েছেন। 

মোঃ ইয়ামিন

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...