অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড হাইকোর্টে বহাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২২ বিকাল ০৫:৫৪

remove_red_eye

৪০৭

খুলনায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাবিনা বেগমকে হত্যা মামলায় স্বামী লুৎফর শেখকে বিচারিক আদালতের দেয়া মৃত্যুদন্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি কে এম ইমরুল কায়েশ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আজ এ রায় দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান জামান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান।
পারিবারিক কলহের জের ধরে, ২০০৭ সালের ১৭ জানুয়ারি ডুমুরিয়ার  গোনালী গ্রামে নিজ বাড়িতে লুৎফর শেখ তার স্ত্রী সাবিনা বেগমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। সাবিনা তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 
বর্বরোচিত ওই ঘটনায় সাবিনার মা সখিনা বেগম বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। একই বছরের ২১ এপ্রিল পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। বিচার শেষে ২০১৭ সালের ২২ মার্চ লুৎফর শেখকে মৃত্যুদন্ড দেন খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে মৃত্যুদন্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি আপিল করে। শুনানি শেষে বিচারিক আদালতে দেয়া দ- বহাল রেখে এই রায় দিলো হাইকোর্ট।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...