অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

কারাম সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব : খাদ্যমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই অক্টোবর ২০২২ রাত ০৮:১৩

remove_red_eye

৩৮৭

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কারাম উৎসব সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণের উৎসব। এ উৎসব বরেন্দ্র অঞ্চলকে মিলন  মেলায় পরিণত করেছে।
শুক্রবার বিকালে সাপাহার উপজেলার মদনশিং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কারাম উৎসব ও  মিলন মেলা ২০২২- এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার আরো বলেন,কারাম উৎসব আয়োজন নিছক বিনোদনের জন্য করা হয় না। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের পাশাপাশি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের ভাষা ও সংস্কৃতি রক্ষার  বিশেষ উদ্যোগ বলেও উল্লেখ করেন তিনি। আগে ছোট আকারে কারাম উৎসব আয়োজন হলেও এখন ব্যাপক পরিসরে আয়োজন হচ্ছে। আট দশ বছর আগেও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবস্থা এমন ছিলো না। প্রধানমন্ত্রী তাদের অবস্থার উন্নয়ন করেছেন ।
তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের সকল নাগরিকের সুষম উন্নয়নে বিশ্বাসী। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিও সরকারের সুদৃষ্টি রয়েছে। তাদের উন্নয়নে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। তাদের মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে। কাউকে পিছিয়ে রেখে নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবাই যেন উন্নত সমৃদ্ধ বাংলাদেশ পায়।
ভুট্টু পাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,  জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুল খালেক,উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার পোরশা মো. জাকির হোসেন, জাতীয় আদিবাসী পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম চৌধুরী প্রমুখ।
বর্ণাঢ্য আয়োজনে ঢাক মাদলের তালে নাচ-গান আর পূজা অর্চণার মধ্য দিয়ে সাঁওতাল, ওঁরাও, মুন্ডা, পাহান, মালো, মাতোসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির বিভিন্ন জাতিসত্ত্বার প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব এই কারাম উৎসব উদযাপন করা হয়। এতে বিভিন্ন উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ৮২টি সাংস্কৃতিক দল তাদের নিজস্ব সংস্কৃতির গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন।
পরে মন্ত্রী নৃত্যানুষ্ঠানে বিজয়ীদলগুলোর মধ্য পুরষ্কার বিতরণ করেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...