অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৭ই আগস্ট ২০২৬ | ২৩শে শ্রাবণ ১৪৩৩

এইচএসসি পরীক্ষায় অনিয়মে সম্পৃক্ততা থাকলে কঠোর ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:২৬

remove_red_eye

৪৫৪

আসন্ন এইচএসসি পরীক্ষায় ব্যত্যয় ঘটলে কিংবা কোন অনিয়মে সম্পৃক্ত থাকলে শিক্ষক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ চাঁদপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘আসন্ন এইচএসসি পরীক্ষা সারাদেশে প্রতিটি ক্ষেত্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে যেন নম্পন্ন হয়, এজন্য সকলের সহযোগিতা কামনা করছি। প্রশ্নফাঁসের এখন আর কোনো সুযোগ নেই। যারা প্রশ্ন ফাঁসে চেষ্টা করে কিংবা গুজব ছড়ায়, তাদেরকে বলছি সেইরকম কিছু ধরা পড়লে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহীউদ্দীন, সহকারী কমিশনার (ভূমি) হেলাল উদ্দিন চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী এবং জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অজয় ভৌমিক এসময় উপস্থিত ছিলেন।

 সুত্র বাসস

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

জুলাইয়ে সড়কে ঝরল ৪১৬ প্রাণ, মোটরসাইকেলে সর্বাধিক মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির পূর্বাভাস

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিলের’ প্রতিবাদ: চুলা-পাতিল নিয়ে অবস্থান

ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

ক্ষমতার কেন্দ্র গণভবন থেকে রক্তাক্ত গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোলায় ৩০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

ভোলায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ  তিন জন গ্রেপ্তার, থানায় মামলা

বোরহানউদ্দিনে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগ তিন জন গ্রেপ্তার, থানায় মামলা

ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

ভোলায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

আরও...