বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:২৬
৪০০
আগামী তিনদিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
লঘুচাপ সৃষ্টি হলে এর প্রভাবে দেশে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
এর আগে চলতি মাসে বঙ্গোপসাগরের দুটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর প্রভাবে সারাদেশে বেশ বৃষ্টিও হয়েছে। তবে এখন রাজশাহী বিভাগ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টির প্রবণতা খুবই কম।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত দেশের বেশিরভাগ অঞ্চল ছিল বৃষ্টিহীন। বরিশাল বিভাগে কোনো বৃষ্টি ছিল না। এসময় সবচেয়ে বেশি ৪১ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিরাজগঞ্জের তাড়াশে।
গত দুদিন ঢাকার আকাশ মেঘলা এবং সঙ্গে বৃষ্টি ছিল। তবে আজ শুক্রবার সকাল থেকেই ঢাকার আকাশে রোদের আধিপত্য। সঙ্গে বাড়ছে গরমও।
আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানান, শুক্রবার সকাল ৯টা থেকে শনিবার ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে জানিয়ে বজলুর রশিদ বলেন, আগামী তিনদিনের মধ্যে উত্তর-বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল ভোলায়।
সুত্র জাগো
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত