বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৫২
৪৪৪
নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ বিশ্ব ওজোন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়। রাজধানীর শাহবাগ জাতীয় যাদুঘর প্রাঙ্গন থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার শোভাযাত্রার উদ্বোধন করেন।
এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রায় মন্ত্রণালয় ও তার অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা-কর্মচারী, পেশাজীবি সংগঠন এবং বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধি, বাংলাদেশ স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা অংশগ্রহণ করেন।
হাবিবুন নাহার বলেন, ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর ওজোনস্তর রক্ষার উদ্দেশে বিশ্ব নেতৃবৃন্দ কানাডার মন্ট্রিয়েল শহরে মন্টিয়্রেল প্রটোকল নামে একটি প্রটোকল স্বাক্ষর করে। দিবসটি স্মরণীয় করে রাখা এবং ওজোন স্তর রক্ষার জন্য জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯৫ সন থেকে বিশ্ব ওজোন দিবস বিশ্বব্যাপী পালিত হচ্ছে।
বিশ্ব ওজোন দিবসের এ বছরের প্রতিপাদ্য হলো ‘পঁয়ত্রিশে মন্ট্রিয়েল প্রটোকল-জীবন রক্ষায় অঙ্গীকার অবিচল’ যথার্থ হয়েছে বলে উল্লেখ করে তিনি আরো বলেন, নিজদের অস্তিত্বের স্বার্থেই ওজোন স্তর রক্ষা করতে হবে।
বিশ্ব ওজোন দিবসের তাৎপর্য তুলে ধরে উপমন্ত্রী বলেন, বায়ুমন্ডলের গুরুত্বপূর্ণ ওজোন স্তর সুরক্ষার জন্য এই স্তর ক্ষয়কারী দ্রব্য বা গ্যাস যা এসি, ফ্রিজ, এরোসল, ফোম, ইনহেলারে ব্যবহার করা হয় সেগুলো মন্ট্রিয়েল প্রটোকল নির্ধারিত পরিমাণে আমদানি ও ব্যবহার হ্রাসে বাংলাদেশ সফল হয়েছে।
তিনি বলেন, সেই সঙ্গে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব গ্যাস ও প্রযুক্তির প্রচলন ও প্রসারে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে দেশের প্রাইভেট সেক্টরের গুরুত্বপূর্ণ ভূমিকা রযেছে এবং পিপিপি মডেলে বেশ কিছু প্রকল্প বাস্তবায়িত হয়েছে। বর্তমানে আরো কিছু প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
উপমন্ত্রী আরো বলেন, এছাড়া ওজোন স্তর ক্ষয়কারী গ্যাসসমূহ পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে ভূমিকা রাখায় এই গ্যাসসমূহের ব্যবহার হ্রাসের মাধ্যমে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য ভূমিকা রাখছে।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত