অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাসনে কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২২ রাত ১০:১১

remove_red_eye

৬৬৪

আকতারুল ইসলাম আকাশঃ কুকুরের কামড়ে আহত শিশু সামিয়া (৪) আক্তারকে বাঁচানো সম্ভব গেলো না। টানা ১৬ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে পরপারে চলে গেলেন ভোলার চরফ্যাশন উপজেলা দক্ষিণ আইচা থানা এলাকার দিনমজুর জসিম উদ্দিনের মেয়ে সামিয়া আক্তার।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে গত মাসের ২৬ আগষ্ট সকালে উপজেলার চর মানিকা ইউনিয়নে একটি কুকুরের কামড়ে শিশু সামিয়াসহ আহত হয় স্থানীয় ১২ জন শিশু। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নিয়ে ১১ জন শিশু খুব দ্রæত সুস্থ হয়ে উঠলেও অবস্থার উন্নতি হয়নি সামিয়ার।

শিশুটির বাবা দিনমজুর জসিম উদ্দিন জানান, গত মাসের ২৬ আগষ্ট সকালে উপজেলার চর মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে একটি পাগলা কুকুরের কামড়ের শিকার হোন ১২ শিশু। তাদের মধ্যে শিশু সামিয়াও ছিল। ১১ জন শিশু প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠলেও সামিয়ার অবস্থার কোনো পরিবর্তন হয়নি।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ৮ সেপ্টেম্বর সকালে চরফ্যাশন হাসপাতালে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানায়, তাঁর (সামিয়ার) পুরো শরীরে কুকুরের কামড়ের বিষ ছড়িয়ে পড়েছে। তাকে বরিশাল শেরে-বাংলা (শেবাচিম) হাসপাতালে নিয়ে যেতে হবে।

কিন্তু দিনমজুর জসিম উদ্দিনের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকায় চরফ্যাশন হাসপাতাল থেকে সামিয়াকে বাড়িতে নিয়ে আসেন।এরপর  শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহাবুব কবির বলেন, কুকুরের কামড়ে আহত রোগীকে যত দ্রæত সম্ভব স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হয়। বিশেষ করে কুকুরে কামড়ানো রোগীকে হাসপাতাল থেকে ভ্যাকসিন নিতে হয়। যতক্ষণ পর্যন্ত রোগীর শরীরে কুকুরের বিষ থাকবে, ততক্ষণ পর্যন্ত রোগীকে চিকিৎসার উপর রাখতে হবে।

নিহত সামিয়ার বিষয়ে এ চিকিৎসক বলেন, সামিয়ার পুরো শরীরে কুকুরের কামড়ের বিষ ছড়িয়ে পড়েছে। যাঁর ফলে তাকে বাঁচানো সম্ভব হয়নি। তবে তাঁর বাবা তাকে উন্নতি চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেলে নিয়ে গেলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...