অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

আগামী ১৫ সেপ্টেম্বর হতে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:৪৭

remove_red_eye

৪৪৭

আগামী ১৫ সেপ্টেম্বর হতে সারাদেশে এসএসসি দাখিল ও এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল)  পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এ কথা  বলেন।
তিনি বলেন, চলতি বছরের  ১৯ জুন এ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সিলেট বিভাগসহ ময়মনসিংহ  অঞ্চল ও  উত্তরাঞ্চলের কিছু জেলাতে বন্যার কারণে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
তিনি আরো বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দূর্যোগে দেশের কোন অঞ্চল  আক্রান্ত হলে কেবল সে অঞ্চলের পরীক্ষা স্থগিত হবে। অন্যান্য বোর্ড বা অঞ্চলের পরীক্ষা চলমান থাকবে।
এবার বৈশ্বিক অতিমারির কারণে পরীক্ষার বিষয়, নম্বর ও সময় কমিয়ে আনা হয়েছে এবং পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত সিলেবাসে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। এ পরীক্ষা সকাল ১০ টার পরিবর্তে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।   
চলতি বছরে নয়টি সাধারণ বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডে এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল ( ভোকেশনাল) পরীক্ষায় ২৯ হাজার ৫৯১টি প্রতিষ্ঠানে মোট পরীক্ষার্থী ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরীক্ষার্থী অংশ নেবে। ৩ হাজার ৭৯০টি কেন্দ্রের মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন, দাখিল  পরীক্ষায় ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১ লাখ ৫৩ হাজার ৬৬২ জন অংশ নেবে।

সুত্র বাসস

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...