অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

চরফ্যাশনে চেয়ারম্যান পদ প্রার্থী নুরে আলম মাস্টারের শো-ডাউন

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৩শে আগস্ট ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৪২৫

চরফ্যাশন  প্রতিনিধি : সীমানা নির্ধারণের জটিলতা নিয়ে দীর্ঘ ১৩ বছর ধরে ইউপি নির্বাচন বন্ধ থাকার পরে নির্বাচন দেখবে গ্রামবাসী। চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন আ‘লীগের সভাপতি নুরে আলম মাস্টার  শো-ডাউন করেছে। মঙ্গলবার (২৩আগস্ট) সকালে বেতুয়া নৌ-বন্দর এলাকায় হাজারো কর্মী সমর্থকের অংশগ্রহণের মধ্য দিয়ে শো-ডাউন করে সমাবেশ করেছে।
এ সময় নুরে আলম মাস্টার বলেন, আসলামপুরের জনগণের দোয়া ও ভালবাসায় আমি সুস্থ আছি। জনসাধারণের সমর্থন পেলে আগামী নির্বাচনে আসলামপুর ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাবো। গত ১৫আগষ্ট সড়ক দূর্ঘটনায় আহত হয়ে  আমি বেঁচে ফিরবো ভাবিনি আমাকে আল্লাহ বাঁচিয়েছেন। চরফ্যাশন ও মনপুরার সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব আমার সার্বক্ষণিক চিকিৎসার খোঁজ খবর নিয়েছেন। জানা যায়,আসলামপুরে দীর্ঘ ১৩বছর যাবৎ নির্বাচন হয়নি। ৫টি মামলা হওয়ার ফলে ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে থাকে। সাম্প্রতিক সময়ে ওই সীমানা জটিলতার মামলা গুলো নিষ্পত্তি হয়েছে। সুপ্রীম কোর্টের প্রধান বিচারপ্রতি ভোটার বিন্যাসের নির্দেশ দেয়ায় চরফ্যাশন নির্বাচন অফিস ভোটার বিন্যাস করেছেন। আগামী কিছু দিনের মধ্যেই ওই ইউনিয়নে নির্বাচনের তফসীল ঘোষণা হবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা গিয়েছে।
ইউনিয়নটির সাধারণ ভোটাররা বলেন,পার্শ্ববর্তী লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের সঙ্গে সীমানা জটিলতায় দীর্ঘ ১৩ বছর ধরে মামলা চলমান থাকায় এই ইউনিয়নে নির্বাচন বন্ধ ছিলো। যার ফলে আমরা ভোটাধিকার হারিয়ে ফেলেছি। বঞ্চিত হয়েছি সরকারি সুযোগ সুবিধা থেকে।অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামীলীগ,ছাত্রলীগ, যুবলীগ, শ্রমীকলীগসহ ওলামালীগের হাজারো  নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...