বোরহানউদ্দিন প্রতিনিধি
প্রকাশিত: ২১শে আগস্ট ২০২২ রাত ১১:০২
৪৭৩
নীল রতন ,বোরহানউদ্দিন : ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৫ জিনের বাদশাকে আটক করে নিয়ে গেলেন ঢাকার সবুজবাগ থানা পুলিশ । শনিবার দিবাগত রাতভর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ ও ৫ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে কথিত ৫ জিনের বাদশাকে আটক করেন তারা । আটককৃতরা হলেন, মহিজল দফাদারের ছেলে মোঃ অহিদ, লোকমান মিয়ার ছেলে আঃ রাজ্জাক,মোঃ দানিস এর ছেলে মোঃ রাশেদ, হাবিবুল্লাহ দফাদারের স্ত্রী গোলেনুর বেগম । এদিকে কথিত জিনের বাদশাদের আটকের সংবাদ পেয়ে স্থানীয় সংবাদকর্মী তথ্য নিতে থানায় গেলে অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা আটকের তথ্য দিতে গরিমসি করে তথ্য না দিয়েই থানা থেকে আসামীদের মাইক্রোবাসে তুলে দ্রæত স্থান ত্যাগ করেন।
বোরহানউদ্দিন থানা পুলিশের মাধ্যমে অভিযান পরিচালনাকারী সদস্যদের মধ্যে সবুজবাগ থানার এস আই মোঃ মামুন মিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিলে সাংবাদিক শুনে প্রথমে ফোন কেটে দেয় । পরে আবার ফোন দিলে পরে কথা বলবে বলে পূণরায় আবার ফোন কেটে দেয় ।
এদিকে সবুজবাগ থানা পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন, স্থানীয় সংবাদ কর্মীরা । এ ব্যাপারে জানতে সবুজবাগ থানার ওসির সরকারী মোবাইল নম্বরে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি
এ দিকে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহিন ফকির জানান, আটককৃতদের নামে সবুজবাগ থানায় একটি প্রতারণা মামলা রয়েছে । যার নং ২১, তারিখ ১৫/০৮/২২ । এরা সবাই জিন প্রতারক। এদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় ও জিন প্রতারণার মামলা রয়েছে । সবুজবাগ থানা পুলিশের অভিযান
পরিচালনায় তাদের সাথে বোরহানউদ্দিন থানা পুলিশের এস আই মেজবাহ সহযোগীতা করেন ।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত