অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

বর্তমান সরকারের আমলে দেশের সকল মানুষ নিরাপদ:এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই আগস্ট ২০২২ রাত ১০:৩২

remove_red_eye

৩৭৩

মো. রুহুল আমিন, লালমোহন : ভোলার লালমোহন বাজারের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ২১ টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে লালমোহন থানার আয়োজনে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসব সিসি ক্যামেরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকারের আমলে দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দেশের সকল মানুষ এখন নিরাপদ। যতদিন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন দেশের জনগণ তাদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে।

এমপি শাওন আরও বলেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে। বর্তমানে কিশোর গ্যাং ও নারীর প্রতি ডিজিটাল ভায়োলেন্স চরমভাবে মাথাচাড়া দিয়ে উঠছে। এসবের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদের সভাপতিত্বে সিসি ক্যামেরা উদ্বোধন অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌর আওয়ামী লীগের আহŸায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিনসহ বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে : তথ্যমন্ত্রী

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

জাইকা বাংলাদেশের বৃহত্তম উন্নয়ন সহযোগী : মির্জা ফখরুল

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

আরও...