অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাসনে স্কুল থেকে বাড়ি ফেরা হলো না নিশাদের: পানিতে ডুবে মৃত্যু

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৩রা আগস্ট ২০২২ রাত ১১:৩০

remove_red_eye

৪৮১

খালের পানিতে ডুবে  সহপাঠী  নিখোঁজ

আকতারুল ইসলাম আকাশ :  ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ থানা এলাকার এওয়াজপুর ইউনিয়নের মরকখালী খালের উপর নির্মিত সাঁকো থেকে পড়ে মো. নিশাদ (৮) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে তাঁর সহপাঠী মো. ইয়াছিন (৮)। তাঁরা দু'জনই ওই ইউনিয়নের ওমরাবাজ গ্রামের পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। বুধবার (৩ আগষ্ট) দুপুর ২টার এ ঘটনা ঘটে।

নিহত নিশাদ ও ইয়াছিন ওই গ্রামের মো. আবু জাহের ও জামাল উদ্দিনের ছেলে। বুধবার রাত সাড়ে দশটার দিকে শশিভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পশ্চিম ওমরাবাজ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুর রহমান জানান, বুধবার দুপুর ২টার দিকে ওই দুই শিক্ষার্থী বিদ্যালয় ছুঁটির পর বাড়ির উদ্দেশে চলে যায়। বিকেল ৪টা নাগাদ তাঁরা বাড়ি না ফেরায় তাদের পরিবার দুশ্চিন্তায় পড়ে।

পরে তাঁরা স্কুলে এসে দেখেন স্কুল ছুটি হয়ে গেছে। এরপর তাদের পরিবার তাদেরকে খোঁজাখুঁজি করছিলেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাঁরা দেখতে নিশাদের পায়ের জুতা দুইটি ওই সাকোর নিচে মাটিতে পড়ে আছে। বিষয়টি তাদের সন্দেহ হলে তাঁরা চরফ্যাশন ফায়ারসার্ভিসকে বিষয়টি অবগত করেন। এরপর চরফ্যাশন ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ওই সাঁকো থেকে প্রায় ১ কিলোমিটার দূর থেকে নিশাদের ডুবন্ত মরদেহ উদ্ধার করে।
এরপর রাত ১০টা পর্যন্ত ইয়াছিনকে উদ্ধারের অভিযান চালানো হয়। কিন্তু তাকে পাওয়া যায়নি। রাত গভীর হওয়ায় ফায়ারসার্ভিস কর্মীরা অভিযান বন্ধ করে রেখেছেন।

চরফ্যাশন ফায়ারসার্ভিস স্টেশন অফিসার মো. আসাদুজাম্মান জানান, নিশাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাত ১০টা পর্যন্ত ইয়াছিনের কোনো খোঁজ না পাওয়ায় গভীর রাত হওয়াতে অভিযান বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও জানান, ইয়াছিনকে উদ্ধারের জন্য বরিশাল থেকে একটি ডুবুরি দল ভোলার উদ্দেশে রওনা দিয়েছে। আগামীকাল সকাল থেকে ফায়ারসার্ভিস ও ডুবুরি দল পুনরায় উদ্ধার অভিযান চালাবে। শশীভূষণ থানার (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...