বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে জুলাই ২০২২ রাত ০৮:১৩
৩৮৬
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনাকালীন শিখন ঘাটতি পোষাতে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ সপ্তাহেই মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর তা চূড়ান্ত অনুমোদন দিয়ে বাস্তবায়ন শুরু করা হবে।
তিনি আজ দুপুরে চাঁদপুর জেলা পুলিশের ফ্যামিলি ডে অনুষ্ঠানে এ কথা বলেন। এর আগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন শিক্ষামন্ত্রী। অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মন্ত্রী বলেন, করোনাকালে শিক্ষার্থীদের শিখন ঘাটতির বিষয়ে গবেষণায় যে ফলাফল পাওয়া গেছে সে বিষয়ে বিশেষজ্ঞ ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে জড়িতদের সমন্বয়ে পরিকল্পিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যাদের শিখন ঘাটতি হয়েছে তাদের ঘাটতি কিভাবে পূরণ করা হবে সেসব নিয়ে পরিকল্পনা করা হয়েছে।
দীপু মনি বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তরুণ সমাজকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। আমাদের তরুণ সমাজকে জ্ঞানে, বিজ্ঞানে এবং প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। এর মধ্য দিয়েই বাংলাদেশ সোনার বাংলায় পরিণত হবে। সেজন্যই আমাদের শিক্ষা, সংস্কৃতি, কৃষি,বিজ্ঞান এবং প্রযুক্তিসহ সকল ক্ষেত্রে তরুণদের বিষয় মাথায় নিয়ে কাজ করছি। এরাই আগামী দিনের বাংলাদেশকে তৈরি করবে।’
এ সব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সোহেল মাহমুদ, আসিফ মহিউদ্দিন, পুলিশ নারী কল্যাণ সমিতি, চাঁদপুরের সভাপতি ডা. আফসানা শর্মী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভুইয়াসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সুত্র বাসস
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
আমলা নয়, ট্যাক্স নীতি তৈরিতে দক্ষদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না : ডা. জাহিদ
৩-৪ বছরের মধ্যে নিয়োগ পাবেন ২৫ হাজার মিডওয়াইফ
রাজস্ব ঘাটতি, মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটে চ্যালেঞ্জে বাজেট: সিপিডি
আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র্যাব
পুলিশের গুলিতে আহত নয়নের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের সফরে কি খুলবে মালয়েশিয়ার শ্রমবাজার?
হজের নিবন্ধনের সময় আরও এগিয়ে আনলো সৌদি, কতটা প্রস্তুত বাংলাদেশ?
সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক