বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১১:৩৩
৫৭৯
সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলার সকল যানবাহনে নিয়ন্ত্রিত হর্ণ ব্যবহারসহ রাত-বিরাতে নানা রকম অনুষ্ঠানে উচ্চ শব্দে মাইক ব্যবহার বন্ধের দাবিতে ভোলায় সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৫জুলাই) বিকেলে ৫টার দিকে জেলা প্রশাসকের সভাকক্ষে শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বলা হয়েছে, শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০০৬ অনুসারে কোন ব্যক্তি নির্ধারিত অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি প্রথম অপরাধের জন্য অনধিক ১ (এক) মাস কারাদÐে বা অনধিক ৫ হাজার টাকা অর্থদÐে বা উভয়দÐে এবং পরবর্তী অপরাধের জন্য অনধিক ৬ (ছয়) মাস কারাদÐ বা অনধিক ১০ হাজার টাকা অর্থদÐে বা উভয়দÐে দÐিত হবেন।
পরিবেশ অধিদপ্তরের বাস্তবায়নে ও ইকিউএমএস কনসালটিং লিমিটেড এবং বায়ুমÐলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের (ক্যাপস) সার্বিক সহযোগিতায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (ডিডিএলজি) রাজিব আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাইদ, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবিবুর রহমান, সহকারী শিক্ষক হামিদা বেগম, বিডিক্লিনের জালাল আকবরী শিবলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আসুন আমরা সবাই মিলে শব্দদূষণ মুক্ত সমাজ গড়ে তুলি। কারণ, উচ্চ মাত্রার শব্দ শ্রবণশক্তি হ্রাস ও শরীরের রক্তচাপ বৃদ্ধি করে। হৃদযন্ত্রের কম্পন বাড়িয়ে দেয়। হজম প্রক্রিয়া ব্যাহত করে মাংসপেশীর খিঁচুনী সৃষ্টি করে। শিশুদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত করে। এমনকি মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে।
তাই গাড়ি চালকদের প্রতি অনুরোধ, অপ্রয়োজনে হর্ণ বাজাবেন না। নীরব এলাকায় হর্ণ বাজাবেন না (হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত বা অনুরূপ প্রতিষ্ঠানসমূহের চতুর্দিকে ১০০ মিটার পর্যন্ত বিস্তৃত এলাকা নীরব এলাকা হিসেবে চিহ্নিত এবং সরকার কর্তৃক নীরব এলাকা হিসেবে ঘোষিত যে কোনো এলাকা)।
বক্তারা আরো বলেন, ভোলায় আবাসিক এলাকা, স্কুল-কলেজ, হাসপাতাল, শিশু হাসপাতালের পাশ দিয়ে দিন-রাত বাস-ট্রাক, বালুর ট্রাক্টর, নসিমন-করিমন চলছে এবং উচ্চ শব্দে হাইড্রলিক হর্ণ বাজাচ্ছে। এদিকে প্রশাসনের দৃষ্টি দেওয়া জরুরী।
ভোলায় বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন ৩০ হাজার মানুষ
এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতালির কোস্টগার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ
সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে বেতন বাড়লো ১৩৮ শতাংশ
জ্ঞানকে উৎপাদন ও উদ্ভাবনে কাজে লাগাতে প্রয়োজন ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সংযোগ: শিক্ষামন্ত্রী
জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশ রক্ষায় সরকারকে সমর্থনের আহ্বান দুদুর
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৯ শিশুর প্রাণহানি
ভোলায় শিক্ষা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
একটি মাইক্রোফোনে ৩৮ বছরের জীবন প্রচার মোস্তফা’র শেষ চাওয়া ছেলের একটি চাকরি
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত