লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৫শে জুলাই ২০২২ রাত ১১:০৭
৪৫৫
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের হামলায় ভাবীর হাতের ৩ টি আঙুল ভেঙে গেছে। গুরুত্বর আহত হয়ে বরিশাল হাসপাতালে ঠাঁই হয়েছে ভাবির। রোববার বিকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামের মন্তাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। আহত নারী হলেন ওই গ্রামের প্রয়াত বাচ্চু মিয়ার স্ত্রী জুলেখা (৩২)।
জুলেখার ভাই সাংবাদিক এমআর পারভেজ বলেন, ২০১০ সালে আমার এক ভাগ্নে ও এক ভাগ্নিকে রেখে দুর্ঘটনায় মারা যান বোন জামাই। এরপর থেকে দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করে জুলেখা। জুলেখার বসবাসরত জমি তার নামে রেকর্ড করে দেয়ার কথা বলে দশ হাজার টাকা নেন জুলেখার শ^শুর ফয়েজ আহমেদ। ওই বাড়িতে বোনের থাকার ঘরটিও আমরা করে দেই। তবে টাকা নিয়েও ওই জমি বোনের নামে রেকর্ড না করে নিজের নামেই রেকর্ড করে নেন ফয়েজ আহমেদ। এরপর তার ছেলে মহিউদ্দিনকে ওই বাড়িতে জায়গা দেয়।
সাংবাদিক পারভেজ আরও বলেন, এ ঘটনায় আমার ভাগ্নি মনক্ষুন্ন হয়ে তার দাদাকে রেকর্ডের নামে প্রতারণার কারণ জিজ্ঞেস করে। এতে ক্ষিপ্ত হয়ে আমার বোনের দেবর মহিউদ্দিন ও তার স্ত্রী জমেলা মিলে ভাগ্নিকে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে গেলে তার মা জুলেখাকেও ব্যাপক মারধর করে। আঘাতের কারণে জুলেখার হাতের তিনটি আঙুল ভেঙে যায়। পরে সংবাদ পেয়ে বোন ও ভাগ্নিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল প্রেরণ করেন।
ঘটনাটি অস্বীকার করে অভিযুক্ত মহিউদ্দিন বলেন, বাড়িতে মহিলাদের সাথে ঝগড়া হয়েছে। আমি তখন বাড়িতে ছিলাম না।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত