অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ১৯শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে ৫ দিন পর বার্জ উদ্ধার

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই জুলাই ২০২২ রাত ১০:২১

remove_red_eye

৪৮৬

চরফ্যাশন সংবাদদাতা : ভোলার চরফ্যাশনের ঢালচর ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ চর নিজামের পূর্ব পাশে সাগর মেহনার ডুবোচরে আটকে পড়া বিদেশি জাহাজের বার্জটি পাঁচদিন পর সোমবার বিকেলে মালিক পক্ষ  রোজিনা' ও 'এএম একোড' নামে দুইটি টাগ বোট জাহাজ দিয়ে বার্জটি উদ্ধার কাজ সম্পন্ন করে  চট্রগ্রামের উদ্দেশ্যে রওয়না হয়েছেন। এর আগে দিন বার্জটির মালিক পক্ষ রিলাইজিং অ্যান্ড শিপিং (কুতুব উদ্দিন অ্যান্ড কোং) এর কাছে হস্তান্তর করে কোস্টগার্ড।
চর মানিকা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এনামুল হক জানান, বার্জটিতে প্রায় ১৩ শত মেট্রিক টন বিদেশি পাথর, একটি বেকু এবং পাথর ভাঙার যন্ত্রপাতি রয়েছে। ভারতের কাকিনাদা পোর্ট থেকে কক্সবাজারের মাতারবাড়ী আল্টা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের উদ্দেশ্যে রওনার পথে বৈরি আবহাওয়ায় উত্তাল সাগরে টাগ বোর্ড থেকে বার্জটি বিচ্ছিন্ন হয়ে গত বৃহস্পতিবার বার্জটি ভাসতে ভাসতে চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের চর নিজামের পূর্ব প্রান্তে এসে আটকে পড়ে। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কোস্টগার্ডকে অবগত করে সার্বিক সহায়তা প্রদানের অনুরোধ করেন। এরপর শুক্রবার বিকেল থেকে জাহাজের বার্জটি কোস্টগার্ড নিরাপত্তা হেফাজতে নেন। সোমবার মালিক পক্ষের কাছে বার্জটি কোস্টগার্ড হস্তান্তর করেছেন।
চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল নোমান বলেন, সাগরে ভেসে আসা বার্জটি সোমবার কোস্টগার্ডের মধ্যমে মালিক পক্ষ কুতুব উদ্দিন অ্যান্ড কোং কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুটি টাগ বোটের মাধ্যমে বাজটি উদ্ধার করে মাতারবাড়ি পাওয়ার প্ল্যান্টের রওয়ান হয়েছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...