বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৪ই জুলাই ২০২২ রাত ১০:৩৫
৪৯০
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে বাসে উঠতে গিয়ে পা পিছলে চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন চিত্তরঞ্জন দাস (৬৫) নামে এক ব্যক্তি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ডাঃ আজহারউদ্দিন ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত চিত্তরঞ্জন ওই ইউনিয়নের ৭নং ওয়ার্ড নমগ্রামের মৃত হিরালাল দাসের ছেলে।
স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, চিত্তরঞ্জন পেশায় লন্ড্রি ব্যবসায়ী ছিলেন। বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাট এলাকায় তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। সকালে মেয়েকে দেখতে বাড়ি থেকে কুঞ্জেরহাটের উদ্দেশ্যে রওয়ানা দেন তিনি। পথিমধ্যে ডাঃ আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে থেকে বাসে উঠতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে যান। এসময় ওই বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চিত্তরঞ্জন।
সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন লালমোহন থানার ওসি (তদন্ত) মোঃ এনায়েত হোসেন। তিনি বলেন, বাস শনাক্ত করা যায়নি, তবে সন্দেহভাজন হিসেবে দুটি বাস আটক করা হয়েছে।
ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২
মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের
ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়
ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার
বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম
ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী
ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা
ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা
লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত