অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১১ই সেপ্টেম্বর ২০২৬ | ২৬শে ভাদ্র ১৪৩৩

ভোলায় দি হাঙ্গার প্রজেক্ট'র সফলতার গল্প লেখা বিষয়ক কর্মশালা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২২ সকাল ১০:১৮

remove_red_eye

৫৭১

এম শরীফ আহমেদ।। কোভিড-১৯ প্রতিরোধ ; ঝুঁকি নিরুপণ যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকাবার্তা যোগাযোগ জোরদারকরণ কর্মসূচি সফলতার গল্প লেখা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৬জুলাই) ভোলা পৌর শহরের গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে এ কর্মশালা করা হয়।

"ইউনিসেফ" এর সহযোগিতায় দিনব্যাপী এ কর্মশালাটি বাস্তবায়ন করে "দি হাঙ্গার প্রজেক্ট "।এতে ভোলা জেলার ৬টি উপজেলা থেকে ২৫জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।
 
দিনব্যাপী এই কর্মশালায় প্রধান প্রশিক্ষক  হিসেবে ছিলেন, "বাংলাদেশ প্রতিদিন" এবং "নিউজ২৪" টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি জুন্নু রায়হান। এ সময় সহযোগী প্রশিক্ষক হিসেবে উপস্থিত  ছিলেন -দি হাঙার প্রজেক্টের বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ (মিতা), দি হাঙ্গার প্রজেক্ট এর সহকারী প্রোগ্রাম অফিসার মাহাদী হাসান (তানভীর), দি হাঙ্গার প্রজেক্ট এর ইনফরমেশন সার্ভিস প্রোভাইডর এবং তরুণ সাংবাদিক এম শরীফ আহমেদ প্রমূখ। এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন (মামুন) সহ বিভিন্ন উপজেলা থেকে আগত সাংবাদিকবৃন্দ প্রমূখ। 
 
কর্মশালায় গল্প কি, সফলতার গল্প কি, সফলতার গল্প কেন প্রয়োজন এবং গল্প লেখার নানা কৌশল বিষয়ে আলোচনা করা হয়।কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদেরকে গল্প লিখতে দেয়া হয়।লেখা শেষে গল্পগুলো কর্মশালায় উপস্থাপন করা হয়।
 
কর্মশালায় অনুভূতি প্রকাশ করতে গিয়ে প্রশিক্ষণার্থী কুলসুম আক্তার (ফেন্সি) বলেন,আসলে সফলতার গল্প অনেক পড়ছি কিন্তু এই গল্প কিভাবে লিখতে হয় তার তেমন কোনো ধারণা ছিলোনা।আজকের এই কর্মশালায় লেখালেখির বিভিন্ন কৌশল জানতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ দি হাঙ্গার প্রজেক্ট কে এতো দারুণ একটা কর্মশালা আয়োজন করার জন্য।

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

ভোলায় মেঘনা নদীর পাড় ধ্বসে বিজিবি সদস্যসহ নিখোঁজ-২

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

মনপুরায় মেঘনা পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা এক যুবক উদ্ধার পরিকল্পিতভাবে হত্যার দাবী স্বজনদের

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলা সরকারি মহিলা কলেজে শিক্ষায় আধুনিকীকরণ ও শৃঙ্খলা রক্ষায় মতবিনিময়

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

ভোলায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা গাঁজাসহ ১৫ জন গ্রেপ্তার

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

বিএনপি আস্তে আস্তে লাইন চ্যুত হয়ে যাচ্ছে : সার্জিস আলম

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শোভাযাত্রা আলোচনা সভা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

ভোলায় পচা গরুর মাংস বিক্রির অভিযোগে কসাইকে জরিমানা

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

লালমোহনে পৃথক অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

আরও...