লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ২৩শে জুন ২০২২ রাত ১১:৫৫
১০৯৩
মো. রুহুল আমিন, লালমোহন থেকে : ভোলার লালমোহনের সওদাগর চৌমুহনীর মোল্লা আইসক্রিম ফ্যাক্টরিতে দরজা-জানালা বন্ধ করে মোড়ক পাল্টে তৈরি করা হচ্ছে নানা নামের আইসক্রিম। মোল্লা আইসক্রিমের ফ্যাক্টরি লালমোহনে হলেও নানা নামের আইসক্রিমের গায়ে লেখা রয়েছে বিভিন্নস্থানের কথা। যার মধ্যে কয়েকটি আইসক্রিমের গায়ে লেখা রয়েছে ফ্যাক্টরি পটুয়াখালীর বাউফল ও সিলেটের মেন্দিবাগে। সচেতন মহল মনে করছেন এটি মোল্লা আইসক্রিমের একটি ভয়ঙ্কর প্রতারণা।
সরজমিনে গিয়ে দেখা যায়, প্রশাসনের চোখে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে কারখানার দরজা-জানালা বন্ধ করে রাত-বিরাতে তৈরি হচ্ছে এসব নাম সর্বস্ব অবৈধ ও অস্বাস্থ্যকর পণ্য। এছাড়াও দেখা যায় শিশুদের জন্য তৈরি পানীয়তে মেশানো হচ্ছে ক্ষতিকর রঙ। যা স্বাস্থ্যের জন্য অত্যান্ত ক্ষতিকর।
নাম প্রকাশে অনইচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, গত কয়েক বছর ধরে মোল্লা আইসক্রিম ফ্যাক্টরি দরজা-জানলা বন্ধ করে অস্বাস্থ্যকর পরিবেশে তাদের পণ্য উৎপাদন করে আসছে। চমকপ্রদ বিজ্ঞাপনের মাধ্যমে তাদের পণ্যও বিক্রি করা হচ্ছে। আর এসব আইসক্রিম বিশেষ করে গ্রামাঞ্চলের কোমলমতি শিশুরা খাচ্ছে। যা শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এসব পণ্যের মান নির্ণয় করা উচিত। মোল্লা আইসক্রিমের পণ্যে যদি ক্ষতিকর কোনো উপাদান থাকে তাহলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী স্থানীয়দের।
এব্যাপারে মোল্লা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মো. সিরাজ মোল্লা বলেন, ঢাকা থেকে আমরা আমাদের নামের আইসক্রিমের বক্স বা প্যাকেট অর্ডার করি। তবে সেখানে এসবের ঘাটতি থাকলে তারা অন্য নামের বক্স বা প্যাকেট আমাদের দেয়। তাই আমরা ওই নামেই পণ্য তৈরি করতে বাধ্য হই। অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির বিষয়ে জানতে চাইলে সিরাজ মোল্লা বলেন, টিউবওয়েলের পানি দিয়েই আমরা আইসক্রিম তৈরি করি। যতটুকু সম্ভব আমরা স্বাস্থ্যসম্মতভাবে আইসক্রিম উৎপাদনের চেষ্টা করি।
এব্যাপারে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার হাজরা বলেন, বিষয়টি আমাদের নজরে পড়েছে। শিগগিরই আমরা স্বাস্থ্য বিভাগের লোকজনসহ জনস্বার্থে এসব আইসক্রিম ফ্যাক্টরিগুলোতে অভিযান পরিচালনা করবো।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত