অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

পদ্মা সেতু দেখে বিএনপি'র গাত্রদাহ বেড়ে গেছে : এমপি জ্যাকব

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ১২ই জুন ২০২২ রাত ১০:৫১

remove_red_eye

৪৭৮

চরফ্যাশন প্রতিনিধি : যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন,বাংলাদেশের উন্নতি দেখলে স্বাধীনতা বিরোধীরা অস্বস্তিতে থাকেন। দেশে খারাপ কিছু দেখলে তারা শান্তি পায়। এজন্য পদ্মাসেতু দেখে সারা পৃথিবী যখন অবাক বিষ্ময়ে বাংলাদেশের দিকে তাকিয়ে আছেন তখন  বিপরীত চিত্র বিএনপি-জামায়াতের মধ্যে। তার চরম অস্বস্তিতে ভোগতে শুরু করেছেন। বেড়ে গেছে তাদের গাত্রদাহ। অসত্য গাত্রদাহে বিএনপি-জামায়াত নেতারা পদ্মাসেতু নিয়ে আবল তাবল বকতে শুরু করেছেন।  সোমবার চরফ্যাসন ব্রজগোপাল টাউন হলে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিতসভা ও কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে  তিনি এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের আজম্মের স্বপ্ন পদ্মাসেতু এখন আর স্বপ্ন নয়,বাস্তব। বিশ্বের দ্বিতীয় বৃহত্তর সেতু এখন বাংলাদেশের ‘পদ্মাসেতু’, বাংলাদেশের মানুষের গর্ব আর অহংকারের প্রতীক। অনেক ষঢ়যন্ত্র মোকাবিলা করে পদ্মাসেতু নির্মাণে শেখ হাসিনার দৃঢ়নেতৃত্বে সারা বিশ্ব বিস্মিত। পদ্মাসেতু উদ্বোধনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়ন ও অগ্রগতির অনন্য চূড়ায় উপস্থাপন করেছেন। প্রজম্মের পর প্রজম্ম দেশের মানুষ এই সেতুর সুবিধাভোগ করবে।আগামী ২৫ জুন পদ্মাসেতুর েেউদ্বাধনী অনুষ্ঠান জনসমুদ্রে পরিনত হবে। যা বাংলাদেশের ইতিহাসে স্বরনীয় হয়ে থাকবে।
সুধি সমাবেশ ও কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মোঃ মোরশেদ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনির আহমেদ শুভ্র বক্তব্য রাখেন। সভায় উপজেলা আওয়ামীলীগসহ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ ইউপি  চেয়ারম্যান ও মেম্বাররা উপস্থিত ছিলেন।  

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...