অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

চরফ্যাশনে ১০ বাড়িতে চুরি- ডাকাতি

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৮ই জুন ২০২২ রাত ১০:৫৯

remove_red_eye

৪৬৫

 ভোলার চরফ্যাশনে আশঙ্কাজনকহারে বেড়েছে চুরি-ডাকাতি। আতঙ্কিত হয়েছে পড়েছে সাধারণ জনগন। চোর- ডাকাতরা কখন যে কার সর্বশ লুটে নিচ্ছে কেউ টেরও পাচ্ছে না।  কিন্তু পুলিশ প্রশাসন  চোর- ডাকাতদের আটকাতে পারছে না। আর এ সুযোগে চোর- ডাকাতরা দিন দিন বেপরোয়া হয়ে ওঠেছে।

সোমবার রাতে চরফ্যাশন পৌরসভার ৫নং ওয়ার্ডে মেয়র মোঃ মোরশেদ বাসা থেকে মোটরসাইকেল চুরি হয়েছে। একই রাতে এওয়াজপুর গ্রামের নূরুল্লাহ মাষ্টার বাড়িতে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নেছার উদ্দিন নয়নের বাসার জানালা গ্রিল কেটে চোর ঘরে প্রবেশ নগদ ১ লাখ ২১ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। রোববার দুপুরে পৌরসভা ৩ নং ওয়ার্ডের মর্ডান পাড়া পারভেজের বাসার দুই ভাড়াটিয়ার বাসার দরজার তালা ভেঙে নগদ, টাকা ও স্বর্নালংকার নিয়ে যায়। একই দিনে পৌরসভা ৫নং ওয়ার্ডের মফিজুল ইসলামের বাড়িতে সুপার স্টার কোম্পানীর প্রতিনিধি মেহেদি হাসানের বাসা থেকে নগদ ৫৮ হাজার টাকা, ল্যাপটপ, স্বর্ণালঙ্কার ও চেক বইর পাতা চুরি হয়েছে।

গত ৩১ মে রাতে আসলামপুর ইউপির সাবেক মেম্বার আবদুর রবের বাসার দরজা ভেঙে অস্ত্রের মুখে হাত পা বেধেঁ ৮ ভড়ি স্বর্নালংকারসহ নগদ ১৫ হাজার টাকা লুটে নেয় ডাকাতরা। এর আগে চরফ্যাশন পৌরসভার ৪ নং ওয়ার্ডে ব্যবসায়ী জাকির হোসেনের বাসার দরজার তালা ভেঙে নগদ ২ লাখ ৭০ হাজার টাকা, ২০ ভড়ি স্বর্ণালঙ্কার লুটে নেয়। একই ওয়ার্ডে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইয়াছিন মোহাম্মদের বাড়ি, হালিমাবাদ ২নং ওয়াডের্র শাহিন ফরাজি মুদি দোকান, এতিমখানার মোড়ে মিজানের ব্যাটারির দোকান চুরি হয়েছে।

এ ব্যাপারে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মনির হোসেন বলেন,ইতোমধ্যে সন্দেহজন দুই চোরকে আটক করা হয়েছে। অন্যান্য চোরদের আটকের চেষ্টা চলছে।

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ

আরও...