অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ১৯শে আগস্ট ২০২৬ | ৪ঠা ভাদ্র ১৪৩৩

চরফ্যাশনে বিপুল পরিমাণ বিদেশি জাল জব্দ

চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জুন ২০২২ রাত ১০:৪৮

remove_red_eye

৪২৩

আকতারুল ইসলাম আকাশ : ভোলার চরফ্যাশন উপজেলার শশিভূষণ বাজারে অভিযান চালিয়ে ১০টি বিদেশি অবৈধ চায়না দুয়ারি জাল ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। সেই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল ব্যবসায়ি মো. আজিমকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (৪ জুন) বিকেল ৫ টায় চরফ্যাশন উপজেলা এসিল্যান্ড (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবদুল মতিন খান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ভোলা কোষ্টগার্ড দক্ষিণ জোন ও মেরিন ফিসারিজ অফিসের কমকর্তারা উপস্থিত ছিলেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন জানতে পারে চরফ্যাশন উপজেলার শশিভূষণ বাজারে কয়েকজন ব্যবসায়ি বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অবৈধ জাল গুদাম ঘরে রেখে তা বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল ৫টায় শশিভূষণ বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনটি গুদাম থেকে ১০টি বিদেশি অবৈধ চায়না দুয়ারি জাল ও ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এবং অবৈধ এসব জাল গুদাম ঘরে রাখার অপরাধে মো. আজিম নামে এক ব্যবসায়িকে মৎস্য সংরক্ষণ আইনে ২ হাজার টাকা অর্থদÐ করা হয়।তিনি আরও জানান, সন্ধ্যায় জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে ফেরত আনল বিজিবি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন কমিশন: দুদক চেয়ারম্যান

আরও...