অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

লালমোহনের দুই ইউপি নির্বাচনে আত্মগোপনে বিদ্রোহীরা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৬শে মে ২০২২ রাত ১২:৪৮

remove_red_eye

৩৫৬

মো. জসিম জনি, লালমোহন II লালমোহনের দুই ইউপি নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে এ্যাকশনে যাচ্ছে আওয়ামী লীগ। তাদের মনোনয়ন প্রত্যাহার করতে বলায় আত্মগোপনে চলে গেছেন তারা। মোবাইল ফোনও বন্ধ করে রেখেছেন। দলীয়ভাবে প্রার্থীদের নিয়ে বৈঠক করলেও সে বৈঠকেও উপস্থিত হননি অনেকে। নৌকা প্রার্থীদের জয় নিশ্চিত করতে দুই ইউনিয়নেই স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য বলা হয়েছে। ২৬ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এ সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনটাই বলেছেন দলীয় নীতিনির্ধারক মহল থেকে।

আগামী ১৫ জুন লালমোহনের কালমা ও বদরপুর ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুই ইউনিয়নে নৌকা প্রার্থীদের সাথে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে বেকায়দায় আছে আওয়ামী লীগ। রমাগঞ্জ ইউনিয়নে নৌকার সাথে ৪ জন ও কালমা ইউনিয়নে একজন স্বতন্ত্র প্রার্থীকে নিয়েই যত সমস্যা। কালমা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. জাকির হোসেন পঞ্চায়েত এলাকা থেকে চলে গেছেন। তার মোবাইল ফোন বন্ধ করে ঢাকা গিয়ে স্থানীয় ভোটারদের নিয়ে সভা করে ভোট চাচ্ছেন। তাকে নিয়েই কালমা ইউনিয়নে ভোটের মাঠে হিসাব নিকেশ চলছে। এই ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আকতার হোসেন হাওলাদার। যদিও তার সমর্থনে স্ত্রী এবং ভাইও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

রমাগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন বর্তমান চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম মোস্তফা। তার সাথে বিদ্রোহী প্রার্থী আছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আনোয়ার রাব্বী সিকদার ও ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোসলেউদ্দিন লিটন, যুগ্ম আহবায়ক সফিউল আলম প্রিন্স। দুই ইউনিয়নের সকল প্রার্থীদের নিয়ে পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন সভাপতিত্ব করেন। সভায় বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য নির্দেশ দেওয়া হয় বলে জানান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার। তিনি জানান, যারা দলীয় পদে আছেন তারা বিদ্রোহী প্রার্থী। বিদ্রোহী প্রার্থীরা দলের সিদ্ধান্ত মোতাবেক দলীয় প্রার্থীর বাইরে নির্বাচন করতে পারবেন না। তারা মনোনয়ন প্রত্যাহার না করলে সাংগঠনিক নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করলে কালমা ইউনিয়নে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্ব›িদ্বতা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী লোকমান (হাতপাখা) ও জাতীয় পার্টির প্রার্থী সিরাজুল ইসলাম (লাঙ্গল) প্রতীকের সাথে। রমাগঞ্জ ইউনিয়নে নৌকার প্রার্থীর সাথে প্রতিদ্ব›িদ্বতা হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী ইমাম উদ্দিন শামীম (হাতপাখা) এর সাথে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...