বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই জুলাই ২০১৯ রাত ০৯:৪৪
৯৭২
আমিনুল ইসলাম,চরফ্যাসন : ভোলার চরফ্যাশন উপজেলা কোস্ট ট্রাস্টের হল রুমে উপজেলা যুব জলবায়ু নেটওয়ার্কের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬জুলাই মঙ্গলবার সকাল ১০টায় দিনব্যাপী ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা কোস্ট ট্রাস্ট ও সিএফটিএম প্রকল্পের জেলা টিম লিডার রাশিদা বেগম।
যুব জলবায়ু ফোরামের উপদেষ্টা নীলকোমল ইউনিয়ের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন লিখন, প্রভাষক সালাউদ্দিন সুমন, প্রভাষক নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল হোসেন লিখন বলেন, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা, বৈশ্বিক জলবায়ুর বিরূপ প্রভাব নিরসননে যুব সমাজের দায়িত্ব ও কর্তব্য অপরিসীম জলবায়ুর বিরুপ প্রভাব ও জলবায়ু ট্রাস্ট ফান্ডের উন্নয়নের অর্থায়ন যেন সঠিক ভাবে ব্যয় হয়। এই বিষয়গুলো জনগনকে সঠিক ভাবে জানানো দায়িত্ব পালনে যুব সমাজের অনেক ভূমিকা রয়েছে।
প্রভাষক নজরুল ইসলাম বলেন, সরকারি উন্নয়নের পাশাপাশি যুব সমাজকে জলবায়ু পরিবর্তনে ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ জনগনকে সচেতনতায় উদ্বুদ্ধ করা, সঠিকভাবে সরকারি টাকায় নির্মাণাধীন উন্নয়নমূলক কাজ স্বচ্ছভাবে হচ্ছে কিনা সেই বিষয়ে যুব সমাজের নাগরিক দায়িত্ব রয়েছে।
চরফ্যাশন উপজেলা যুব জলবায়ু ফোরামের সভাপতি মনির আসলামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুব জলবায়ু ফোরামের সদস্য কামরুল শিকদার, নেসার উদ্দিন নয়ন, মাইনুদ্দিন জমাদ্দার, শাওদা ঋতু, ফারজানা তিন্নি, সানজা চৌধুরী, লোকমান হোসেন, সোয়েব চৌধুরী, ইশরাত জাহান, হুমায়রা তুবা প্রমুখ।
অনুষ্ঠানে কোস্ট ট্রাস্টের সিএফটিএম প্রকল্প কর্মকর্তা রাজিব ঘোষের সঞ্চালনায় এই জলবায়ু ফোরামের ত্রিমাসিক নেটওয়ার্কিং সভায় বক্তারা বলেন জলবায়ুর পরিবর্তন নিরসনে বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা ও জলবায়ু অভিযোজন কার্বন উদগীরণ ও আগামী প্রজন্মকে বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
লালমোহন উপজেলা ও পৌরসভার ছাত্রদলের কমিটি হওয়ায় আনন্দ মিছিল
লালমোহনে অপরাধ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত
বোরহানউদ্দিনে ১০০ পিস ইয়াবা ও ৪৮,৫০০ টাকা উদ্ধার, মা’দক ব্যবসায়ী আটক
ভোলায় জেলা প্রশাসকের সঙ্গে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ
লালমোহন রিপোর্টার্স ইউনিটির পূর্ণাঙ্গ কমিটি গঠন
মনপুরায় ইউপি মেম্বারকে পিঠিয়ে হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় মামলা, গ্রেফতার-২
দৌলতখানে পুকুর থেকে প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
গণতন্ত্র একটি সংস্কৃতি যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে তৈরি হয় : রাষ্ট্রপতি
এশিয়ান গেমসে ব্যর্থতার কারণ খুঁজতে কমিটি গঠনের নির্দেশ
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত