অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৫ই জুলাই ২০২৬ | ২১শে আষাঢ় ১৪৩৩

ভোটের আগে অতিথি পাখির মতো আসলে রাজনীতি করা যায় না: এমপি শাওন

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৪শে মে ২০২২ রাত ১১:০৬

remove_red_eye

৪২২

লালমোহন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, ভোটের আগে অতিথি পাখির মতো এলাকায় আসলে রাজনীতি করা যায় না, রাজনীতি করতে হলে তৃণমূল পর্যায়ে নামতে হয়। ভোটার, কর্মীদের পাশে থাকতে হয় সবসময়। লালমোহন ও তজুমদ্দিন উপজেলা এখন আওয়ামী লীগের ঘাটি। অতিতের মতো ভোট ডাকাতি করে আর কেউ সংসদ সদস্য হতে পারবে না এখান থেকে। গত ৩ মেয়াদে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। এ উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে।
 মঙ্গলবার বিকেলে লালমোহন পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এ কথা বলেন।
৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আজাদ এর সভাপতিত্বে এসমময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ¦ মো. মোখলেছুর রহমান। প্রধান বক্তা ছিলেন পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক আলহাজ¦ সফিকুল ইসলাম বাদল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার, শাহজামাল দুলাল, মো. হেলাল উদ্দিন, আব্দুল খালেক সওদাগর, ৩নং ওয়ার্ড কাউন্সিলর মো. অহিদুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমাম হোসেন টুটুল প্রমূখ।
শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন এমপি নূরুন্নবী চৌধুরী শাওন। পরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের পদ প্রত্যাশীরা ফুলেল শুভেচ্ছা জানান এমপি শাওনকে।

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেও মাথা নোয়াইনি: ফখরুল

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

যেখানেই অবহেলা-দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জামায়াতের মধ্যে সাংগঠনিক শৃঙ্খলা অন্য কোনো সংগঠনে নেই: জামায়াত আমির

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

ইমাম খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় স্পিকারের অংশগ্রহণ

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

সকল বৈচিত্র্যের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য মুক্ত বুদ্ধিচর্চা জরুরি: তথ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত জুলাই শহীদের স্বজনেরা

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে মানুষের ঢল

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা :  সোহেল তাজ

একজন মানুষের ইগো যে দেশ-দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা : সোহেল তাজ

আরও...