বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে মে ২০২২ রাত ১১:৩৭
৪৯৩
শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যা নন্দা এবং শ্রীদেবীর মেয়ে খুশি কাপুরকে অভিনেতা-অভিনেত্রী হিসেবে পেতে চলেছে বলিউড। এ খবর ইতিমধ্যে অনেকেরই জানা।
পরিচালক জোয়া আখতারের ‘দ্য আর্চিস’ সিনেমা দিয়ে বলিউড পাবে এই তিন স্টার কিডকে। ইতিমধ্যে সিনেমাটির টিজারও মুক্তি পেয়েছে। আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।
এদিকে এবিপি’র খবরে বলা হয়েছে, খুব শিগগির আরও দুই স্টার কিডকে পেতে যাচ্ছে বলিউড। রাজশ্রী প্রোডাকশনসের পরবর্তী সিনেমায় দেখা যাবে দুই নতুন মুখকে।
রাজশ্রী প্রোডাকশনস সোশ্যাল মিডিয়া পোস্ট করে দুই স্টার কিডের বলিউডে অভিষেক হতে পাওয়ার খবর দিয়েছে। জানা গেছে, জনপ্রিয় অভিনেত্রী পুনম ধীলনের মেয়ে পালোমা থাকেরি ধীলনের আত্মপ্রকাশ হতে চলেছে তাদের আগামী সিনেমায়। মূল চরিত্রেই দেখা যাবে তাকে। আর তার বিপরীতে অভিনয় করে বলিউডে আত্মপ্রকাশ হবে আর এক স্টার কিডের। তিনি সানি দেওলের ছেলে রাজবীর দেওল। পরিচালক সুরজ বরজাতিয়ার ছেলে অবনীশ বরজাতিয়ার সিনেমা দিয়ে জুটি বাঁধবেন এই দুই স্টার কিড।
এ খবরে পালোমা ও রাজবীরকে শুভ কামনা জানিয়ে অলকা ইয়াগনিক, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুরসহ বলিউডের অনেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। অভিনেত্রী মাধুরী লিখেছেন, ‘আমার জার্নিও শুরু হয়েছিল রাজশ্রী প্রোডাকশনসের হাত ধরে। পালোমা তুমি খুব খুব সৌভাগ্যবান যে তোমার ক্যারিয়ার এদের হাত ধরে শুরু হচ্ছে। অসাধারণ জার্নির জন্য তৈরি হও। তোমাকে এবং সিনেমার পুরো টিমকে অনেক অনেক শুভেচ্ছা।’
ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন
দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু
ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান
মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী
সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা
স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি
শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী
৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক