অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ | ৮ই আশ্বিন ১৪৩৩

শিক্ষা খাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ দাবি

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে মে ২০২২ রাত ১১:১০

remove_red_eye

৫৩২

মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছে বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশন (বিএমজিটিএ)।

শুক্রবার (২০ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি।  পাশাপাশি বেসরকারি শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানের দাবিও জানায় সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি হারুন অর রশিদ। এ সময় মহাসচিব শান্তা ইসলাম, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, সুলতান আহমেদ, মেহেদী হাসান সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

আরও উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম শাজু। 

লিখিত বক্তব্যে হারুন অর রশিদ বলেন, গত ২০২১-২২ অর্থবছরে প্রাথমিক ও গণশিক্ষা খাতে বরাদ্দ ছিল ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা এবং কারিগরি ও মাদ্রাসা খাতে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ১৫৩ কোটি টাকা।

তিনি বলেন, যেখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খাতে ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা ছিল সেখানে কারিগরি ও মাদ্রাসায় দুইটি বিভাগে বরাদ্দ ছিল মাত্র ৯ হাজার ১৫৩ কোটি টাকা।  যে কারণে মাদ্রাসা শিক্ষায় তেমন কোনো উন্নতি করা হয়নি। তাই আসছে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে কারিগরি ও মাদ্রাসা ২টি বিভাগের বাজেট ১৫ হাজার কোটি টাকা এবং মাদ্রাসাসহ সব শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষা খাতে মোট বাজেটের ২০ শতাংশ বরাদ্দের প্রয়োজন।

সংবাদ সম্মেলনে তারা ৫ দফা দাবি তুলে ধরেন।

নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য

নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার সেরা সাফল্য

লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

লালমোহনে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

মেলানিয়ার সঙ্গে ডা. জুবাইদার সাক্ষাৎ: আলোচনায় শিশুদের ভবিষ্যৎ ও প্রযুক্তি

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

বিশ্বমঞ্চে জনস্বার্থ ও দেশের মর্যাদাকে অগ্রাধিকার দিচ্ছেন প্রধানমন্ত্রী : মাহদী আমিন

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

সিএনজিচালিত গণপরিবহনের ভাড়া বাড়ালে ব্যবস্থা: সড়কমন্ত্রী

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

এবার বাড়ল লঞ্চ ভাড়া

এবার বাড়ল লঞ্চ ভাড়া

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু, ৬ জুনের মধ্যে শেষ

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু, ৬ জুনের মধ্যে শেষ

আরও...