অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২১শে জুলাই ২০২৬ | ৬ই শ্রাবণ ১৪৩৩

লালমোহনে বেইলি ব্রিজ ভেঙে খালে পাথর বোঝাই ট্রাক অটোরিকসা

লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৮ই মে ২০২২ রাত ১২:০৭

remove_red_eye

৪৭২

 ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার ডাওরী বাজারের বেইলি ব্রিজ ভেঙে পণ্যবাহী ট্রাক অটোরিক্সা খালে পড়ে গেছে। এতে ভোলা-চরফ্যাশন সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়েছে গেছে। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাক ড্রাইভার সহ তিন জন আহত হয়েছে।

স্থানীয়রা জানান, লালমোহন উপজেলার ডাওরী বাজার এলাকায় খালের উপর নতুন করে গার্ডার ব্রিজ নির্মাণ করছে সড়ক ও জনপদ (সওজ) বিভাগ।  নির্মানাধীন ব্রীজের পাশেই যানবাহন চলাচলের জন্য সাময়িকভাবে একটি বেইলি ব্রিজ নির্মান করা হয়। সকালের দিকে পাথর বোঝাই একটি ট্রাক সড়ক ও জনপথের ওই বেইলি ব্রিজ দিয়ে পার হচ্ছিল। অতিরিক্ত পণ্য পরিবহনের কারণে ব্রিজটি ভেঙে অটোরিকশাসহ ট্রাকটি নিচে খালে পড়ে যায়। এতে ওই ট্রাক ড্রাইভারসহ তিন জন আহত হয়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা অন্যান্য যানবাহনে থাকা ৩ যাত্রীকে উদ্ধার করে স্থানীয় পর্যায়ে চিকিৎসা দেয়। পরে লালমোহন থানা পুলিশ ও ভোলা ফায়ারসার্ভিস যৌথ অভিযানে নেমে ট্রাক ও অন্যান্য যানবাহন উদ্ধার অভিযান চালাচ্ছে। এদিকে ব্রিজটি ভেঙে যাওয়ায় ভোলা-চরফ্যাশন সড়কের বাস ট্রাক চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বিকল্প ব্যবস্থায় যাত্রীরা নৌকায় পারাপার হচ্ছেন। এতে করে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।তবে আগামী বুধবারের মধ্যে ব্রীজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা যাবে বলে সাংবাদিকদেও জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল ইসলাম।

উল্লেখ্য, ভোলা জেলা সদর থেকে চরফ্যাসনের বাবুরহাট পর্যন্ত ৯৪ কিলোমিটার দৈঘ্যের আন্ত:মহাসড়কের বর্তমান প্রস্থ ১৮ ফুট। এটি ৩০ ফুটে উন্নীত করা হচ্ছে। সড়ক উন্নয়নের জন্য খালে বাঁধদিয়ে ৪টি সেতু ও ৪৩টি কালভার্ট ভেঙে নতুন করে নির্মাণ করা হচ্ছে। যানবাহন ও মানুষ চলাচলের জন্য পাশ দিয়ে বাইপাশ ব্রিজটি নির্মাণ করা হয়।

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

ভোলায় ক্যাশলেস বাংলাদেশে পূবালী ব্যাংকের ক্যাম্পেইন

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

দৌলতখানে জোয়ারে ভেসে গেছে দুই শতাধিক গবাদিপশু

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

ভোলায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই মানবতার সবচেয়ে বড় পরিচয়: জুবাইদা রহমান

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

মামলাজট নিরসনে মধ্যস্থতা কার্যক্রম আশাব্যঞ্জক ফল দিচ্ছে : আইনমন্ত্রী

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবেন না, জানালো ইসি

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

শিক্ষকদের বদলির তদবিরে অতিষ্ঠ শিক্ষামন্ত্রী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

৪৫ বছর মোজাফ্ফর কোথায় ছিলেন, জানতে চান রিজভী

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের

আরও...